,

‘পাঠান’ ছবিতে কত পারিশ্রমিক পেয়েছেন শাহরুখ-দীপিকারা

news-image

নিজস্ব প্রতিবেদন : নতুন বছরের শুরুর দিকে মুক্তি পেতে চলেছে বহুল বিতর্কিত ও প্রতীক্ষিত ছবি ‘পাঠান’। ছবিটিতে অনেক দিন পর একসঙ্গে দেখা যাবে শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোনকে। শাহরুখ, দীপিকা ছাড়াও এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে জন আব্রাহাম, আশুতোষ রানা, ডিম্পল কাপাডিয়ার মতো তারকাদের। ছবিতে অতিথিশিল্পী হিসেবে আছেন সালমান খানও। নানা বিতর্কের মাঝে ছবিতে কে কত পারিশ্রমিক নিচ্ছেন সে বিষয়টিও চর্চিত হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, ‘পাঠান’ ছবির বাজেট ২৫০ কোটি রুপি। বড় বাজেটের এই ছবিতে অভিনয় করে বড় অংকের পারিশ্রমিক পকেটে পুরেছেন তারকারা। কিন্তু তাদের পারিশ্রমিকের মধ্যে রয়েছে আকাশ-পাতাল পার্থক্য।

২০১৮ সালে ‘জ়িরো’ ছবিতে শেষ বার শাহরুখ খানকে মুখ্যচরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল। তারপর তাকে বড় পর্দায় দেখা গেলেও তা শুধুমাত্র ক্যামিয়ো চরিত্রে। ৪ বছর পর ‘পাঠান’ ছবির মাধ্যমে ‘কামব্যাক’ করছেন তিনি। ‘পাঠান’ ছবিতে অভিনয় করার জন্য শাহরুখ সবচেয়ে বেশি পারিশ্রমিক পেয়েছেন। এই ছবি থেকে ১০০ কোটি টাকা উপার্জন করেছেন শাহরুখ।

‘পাঠান’ ছবিতে শাহরুখের বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছে দীপিকা পাড়ুকোনকে। এই ছবিতে কাজ করে ১৫ কোটি টাকা উপার্জন করেছেন অভিনেত্রী।

‘পাঠান’ ছবিতে আছেন জন আব্রাহামও। এই ছবিতে অন্যতম প্রধান চরিত্রে দেখা যাবে তাকে। পারিশ্রমিকের দিক দিয়ে বিচার করলে দীপিকার থেকে বেশি উপার্জন করেছেন তিনি। ‘পাঠান’ ছবিতে কাজ করে ২০ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন জন। চলতি বছরের জুলাই মাসে জনকে ‘এক ভিলেন রিটার্নস’ ছবিতেও অভিনয় করতে দেখা গিয়েছিল।

‘পাঠান’ ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করতে দেখা যাবে আশুতোষ রানাকে। আশুতোষ বরাবর তার অভিনয় দক্ষতা দিয়ে দর্শকের মন জিতে এসেছেন। তবে এই ছবিতে কাজ করে তিনি কত পারিশ্রমিক পেয়েছেন তা জানা যায়নি। ছবিটিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করা ডিম্পল কাপাডিয়ার পারিশ্রমিকও পর্যন্ত জানা যায়নি।

‘পাঠান’ ছবির অন্যতম চমক সালমান খান। বলিউডের ‘ভাইজান’ ছবিটিতে অতিথিশিল্পী হিসেবে অভিনয় করবেন। বলিপাড়ার শোনা যাচ্ছে, এই ছবিতে কাজ করার জন্য কোনো পারিশ্রমিক নেননি সালমান। বিনা পারিশ্রমিকে অভিনয় করেছেন তিনি।

এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন সিদ্ধার্থ আনন্দ। পরিচালক হিসাবে কাজ করে ৬ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির