,

সাবধানে চলতে হবে পরীকে

news-image

বিনোদন প্রতিবেদক : ঘরে ঢুকতে গিয়ে গত বৃহস্পতিবার দরজার আঘাতে আঙুলে ব্যথা পান হালের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। এরপরই তিনি ছুটে যান হাসপাতালে। জানতে পারেন, দরজায় আঘাতে ডান আঙুলের ভেতরের হাড়ে চিড় ধরেছে তার। চিকিৎসক আঙুলে ব্যান্ডেজ করে দিলে রাতেই বাসায় ফেরেন এই চিত্রনায়িকা।

তবে মাসখানেক ডান হাত বিশ্রামে রাখতে হবে তাকে। হাত দিয়ে কোনো কাজ করা যাবে না। এজন্য বাঁ হাত দিয়ে খাওয়া-দাওয়া করতে হচ্ছে তার। আর খুব সাবধানে চলতে হবে তাকে।

এদিকে পরী অভিনীত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমাটি আগামী ২০ জানুয়ারি মুক্তি পাবে। আহত হওয়ার কারণে সিনেমার প্রচারে কিছুটা হলেও বিঘ্ন ঘটতে পারে বলে তার ধারণা।

‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমায় পরীর বিপরীতে আছেন সিয়াম আহমেদ। আরও অভিনয় করেছেন- শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম ও আশীষ খন্দকার।

এ ছাড়াও শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছে প্রায় ২০ শিশু। বরেণ্য লেখক ড. মুহাম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ উপন্যাস অবলম্বনে এটি নির্মাণ করেছেন আবু রায়হান জুয়েল।

 

এ জাতীয় আরও খবর

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

সরকারি চাকরীজীবীরা কাজের সঙ্গে চুরিও করে: পরিবেশমন্ত্রী

হাম উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু

ইউপি নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত নয়

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ