,

‘অন্তঃসত্ত্বা জেনে’ তড়িঘড়ি বিয়ে, মুখ খুললেন অভিনেত্রী

news-image

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্যের বিয়েকে কেন্দ্র করে সমালোচনা যেন থামছেই না। শেহনেওয়াজ শেখ নামের মুসলিম যুবককে বিয়ে করার পর শুরু হয় বিতর্ক। এরপর এবার তার বিয়ে নিয়ে এল নতুন বিতর্ক।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, নেটিজেনদের একাংশ বলছেন দেবলীনা নিশ্চয়ই সন্তানসম্ভবা। তাই তিনি তড়িঘড়ি বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। আবার আলিয়া ভাটের সঙ্গেও তুলনা করেছে হয়েছে তার। যদিও এ বিষয়ে এতদিন মুখে কুলুপ এঁটে ছিলেন দেবলীনা। অবশেষে মুখ খুললেন তিনি।

দেবলীনা ভট্টাচার্য বলেন, ‘একজনের ব্যক্তিগত জীবনে নাক গলিয়ে কী মজা পায় মানুষ, আমি সত্যিই বুঝতে পারি না। ভণ্ডামির একটা সীমা আছে। কাউকে অত্যাচার করার একটা সুযোগও হাতছাড়া করা যায় না, তাই না! কারও সুখ অনেকেরই সহ্য হয় না।’ তিনি জানান, এখন আর এই সব মন্তব্যে গুরুত্ব দিতে তিনি মোটেই রাজি নন।


বিয়ের পোশাকে বলিউড অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য

নায়ক-নায়িকাদের বিয়ে মানেই বেশ এলাহিকাণ্ড। কিন্তু সে পথে হাঁটেননি দেবলীনা। কারণটা স্পষ্ট করেছেন অভিনেত্রী নিজেই। বিয়ে নিয়ে নানা শখ ছিল দেবলীনার। ছোট থেকেই তিনি ভাবতেন, বিয়ে করলে রাজকীয়ভাবেই করবেন। কিন্তু বাস্তব জীবনে করলেন ঠিক উল্টোটা।

দেবলীনা বলেন, ‘ছোটবেলায় বিয়ে নিয়ে ধারণাটা ছিল অন্য রকম। ভীষণ রাজকীয় কিছু করার পরিকল্পনাই ছিল সব সময়। কিন্তু কোভিড টাকার মর্যাদা দিতে শিখিয়েছে। বিয়ের পেছনে সর্বস্ব উজাড় করে দেওয়ার পক্ষপাতি নই বরং সেই অর্থ যাদের সত্যি প্রয়োজন, তাদের দিয়ে সাহায্য করতে চাই। সবার আশীর্বাদটাই জীবনের সুখ। আমি লোক দেখানোতে বিশ্বাসী নই।’

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির