,

জয়ের সম্ভাবনা জাগিয়েও হোয়াইটওয়াশ বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : ভারতের দলীয় ৭৪ রানে ৭ উইকেট তুলে জয়ের দারুণ সম্ভাবনা তৈরি করেছিল বাংলাদেশ। তবে অষ্টম উইকেট জুটিতে শ্রেয়াস আইয়ার ও রবীচন্দ্রন অশ্বিনের ১০৫ বলে ৭১ রানের অপরাজিত ইনিংস ৩ উইকেটে হারিয়ে দেয় স্বাগতিকদের। এই টেস্ট হেরে দুই ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ।

রোববার শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ দিন সকালেই ভারতের ৩টি উইকেট তুলে নেয় বাংলাদেশ। জয়দেব উনাদকাটকে ব্যক্তিগত ১৩ রানে এলবি করেন সাকিব আল হাসান। এরপর পর পর দুই ওভারে ভয়ঙ্কর ঋশভ পন্থ (৯) ও অক্ষর প্যাটেলকে (৩৪) বিদায় করে টেস্টে নমব বারের মতো পাঁচ উইকেট তুলে নেন।

তবে এরপর অষ্টম উইকেটে আইয়ার ও অশ্বিন হতাশ করেন বাংলাদেশকে। দুজনেই অপরাজিত থেকে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। আইয়ার ৪৬ বলে ৪টি চারে ২৯ রান করেন। আর অশ্বিন ৬২ বলে ৪টি ও একটি ছক্কায় ৪২ রান করেন।

মিরাজ ১৯ ওভারে ৬৩ ৫টি উইকেট নেন। সাকিব দখল করেন ২টি।

এর আগে তৃতীয় দিন ৪ উইকেট হারিয়ে ৪৫ রানে মাঠ ছেড়েছিল ভারত।

বাংলাদেশ প্রথম ইনিংসে ২২৭ করে। জবাবে ৩১৪ রানে প্রথম ইনিংসে অলআউট হয় ভারত। এরপর বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ২৩১ রান করলে ভারতকে ১৪৫ রানের লক্ষ্য দেয়।

 

এ জাতীয় আরও খবর

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

সরকারি চাকরীজীবীরা কাজের সঙ্গে চুরিও করে: পরিবেশমন্ত্রী

হাম উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু

ইউপি নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত নয়

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার