,

জনপ্রিয়তায় কে এগিয়ে

news-image

বিনোদন ডেস্ক : বছর শেষে চলুন ঘুরে দেখি কার নাম বেশি সার্চ হলো গুগলে। শাহরুখ-সালমানদের কত নম্বরে পাঠিয়ে দিলেন আজকের নায়িকারা?

২০২২ সালে আলিয়া-ক্যাটরিনাদের নাম ইন্টারনেটে বেশি সার্চ হয়েছে শাহরুখ-সালমানদের থেকে! ভাবা যায়, খানদের জনপ্রিয়তাকে ছাড়িয়ে যাচ্ছে আজকের নায়িকারা। চলুন দেখে নেয়া যাক কোন তারকা রয়েছেন কত নম্বরে–

ক্যাটরিনা কাইফ

সবাইকে অবাক করে দিয়ে ২০২২ সালে বলিউডের মোস্ট সার্চড তারকার তালিকায় সবচেয়ে উপরে আছেন ক্যাটরিনা কাইফ। বলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া নায়িকার তালিকায়ও তার নাম উপরের দিকে। অভিনেত্রী হিসেবে সেরকম নাম করতে না পারলেও খবরে থাকেন সবসময়। তা সে স্বামী ভিকির সঙ্গে মাখোমাখো ছবি দিয়ে হোক কিংবা কফি উইথ করণে এসে বিতর্কিত মন্তব্য করে।

প্রিয়াঙ্কা

আপাতত প্রিয়াঙ্কা থাকেন বিদেশেই। তবে তাকে নিয়ে ক্রেজ কমে না। প্রসঙ্গত, প্রিয়াঙ্কা ২০২২-এ মেয়ে মালতী মেরি চোপড়া জোনাসের মা হয়েছেন। যদিও সারোগেসির মাধ্যমেই মাতৃত্বের স্বাদ পেয়েছেন। যা নিয়ে একাধিক বিতর্কও হয়েছিল। জড়িয়েছিলেন বিতর্কিত লেখিকা তসলিমা নসরিনের নামও। প্রসঙ্গত, চলতি বছরে ভারত সরকার তার হাতে তুলে দিয়েছে পদ্মশ্রী সম্মান।

সালমান খান

ভাইজানের একটাও সিনেমা আসেনি ২০২২-এ। তবে তাতে কি, সালমান যাই করেন তাই খবর হয়। এবারেও সেরকমটাই হয়েছে। এমনকী, সালমানের সঙ্গে তার হাঁটুর বয়সী নায়িকা পূজা হেগড়ের সঙ্গে প্রেম করছেন বলেও রটে যায়। সূত্র: হিন্দুস্তান টাইমস

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯