,

সাকিব-মুশফিককে হারিয়ে চাপে বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিন নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে করছে বাংলাদেশ। তবে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের বিদায়ে ৪ উইকেট হারিয়ে চাপে পড়েছে স্বাগতিকরা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩২ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে .. করেছে বাংলাদেশ।

ব্যাটিংয়ে নেমে দিনের শুরুতে রবীচন্দ্রন অশ্বিনের বলে ব্যক্তিগত ৫ রানে এলবি হন নাজমুল হোসেন শান্ত। এরপর প্রথম ইনিংসে গুরুত্বপূর্ণ হাফসেঞ্চুরি করা মুমিনুল হকও ৫ রানে মোহাম্মদ সিরাজের শিকার হন।

গতকাল আইপিএলে দল পাওয়া বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান টিকতে পারেননি। ব্যক্তিগত ১৩ রানে তিনি জয়দেব উনাদকাটের বলে আউট হন। দলের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমও দ্রুত ফিরে যান। অক্ষর প্যাটেলের বলে এলবি হন ৯ রানে।

এর আগে দ্বিতীয় দিন বিনা উইকেটে ৭ রান করে মাঠ ছেড়েছিল টাইগাররা। ব্যাটিংয়ে ছিলেন ‍দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসান।

বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ২২৭ রান করে। জবাবে ভারত ৩১৪ রানে অলআউট হয়।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির