সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নায়িকা মেয়ের সিনেমা দেখে কাঁদলেন মা

news-image

অনলাইন রিপোর্ট : মেঘলা মুক্তা অভিনীত ‘পায়ের ছাপ’ সিনেমাটি আজ শুক্রবার মুক্তি পেয়েছে। ঢাকাসহ দেশের ১১টি সিনেমা হলে চলছে সিনেমাটি। সাইফুল ইসলাম মাননু পরিচালিত সিনেমাটির মাধ্যমে সিনেমার মূল চরিত্রের অভিনেত্রী হিসেবে অভিষেক হলো তার। এর আগে, মেঘলা মুক্তা তেলেগু সিনেমা ‘সাকালা কালা ভাল্লাভুডু’ সিনেমায় অভিনয় করেছিলেন।

দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

নিজের অভিনীত সিনেমাটির প্রথম শো দেখতে বসুন্ধরা সিটি স্টার সিনেপ্লেক্সে এসেছিলেন মেঘলা মুক্তা। সঙ্গে ছিলেন মা। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে বলতে কেঁদে ফেল তারা মা।

পরিচয় মিললো ‘কারাগার’-এ বোরখা পরা সেই নারীরপরিচয় মিললো ‘কারাগার’-এ বোরখা পরা সেই নারীর
তিনি বলেন, ছোটবেলা থেকেই অভিনয়ের দিকে তার আলাদা একটা টান ছিলো। ছোটতেই আমার জুতা পড়ে হাঁটার চেষ্টা করতো। বলতো, বড় হয়ে আমি বড় বড় স্টেজে হাটবো। এবং সেটা ও ২০১১ সাল থেকে করা শুরু করেছে। বাংলাদেশে আজ তার প্রথম সিনেমা মুক্তি পেয়েছে। আমিও ওর পাশে বসে সিনেমাটি দেখেছি। ও এতো ভালো অভিনয় করবে সেটা ভাবিনি। বাকিটা দর্শক বলবে। মা হিসেবে আমি ওর জন্য সবার কাছে দোয়া চাই। সবাই ওর পাশে থাকবেন।’

মেঘলা মুক্তা বলেন, ‘একজন নারীর সংগ্রাম ও শত বাঁধা পেরিয়ে জয়ী হওয়ার গল্প ‘পায়ের ছাপ’। নিজের অভিনীত চরিত্র মায়ার সংগ্রাম দেখে, নিজের জীবনের অনেক কথা মনে হচ্ছিল। নারীর শূন্য থেকে শিখরে ওঠার গল্প পায়ের ছাপ। ভালো গল্পের সিনেমা যারা দেখতে পছন্দ করেন তাদের জন্য ‘পায়ের ছাপ’ একটি পরিপূর্ণ সিনেমা। দর্শক পুরোটা সময় উপভোগ করবেন এটা বলতে পারি।’

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন- দীপান্বিতা মার্টিন, প্রাণ রায়, দীপা খন্দকার, শিল্পী সরকার অপু, করভী মিজান, নরেশ ভূঁইয়াসহ অনেক।

 

এ জাতীয় আরও খবর

বৃষ্টির জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

১৭ বছরে ঢাকায় দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত, আরও ৫ দিন ভারী বর্ষণের শঙ্কা

আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় তার অবদান স্মরণীয় হয়ে থাকবে

শরিকদের সঙ্গে ২০ জুলাই বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

জলাবদ্ধতায় ঢাকার সড়কে ধীরগতির যান চলাচল

প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লাগবে ৫টি গাছ

নারায়ণগঞ্জে দুই ডাকাতির রহস্য উন্মোচন, গ্রেফতার ৫

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বাড়ল তেলের দাম

মেসিকে থামিয়ে ফাইনালে উঠবে ইংল্যান্ড: জো কোল

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

বিশ্বকাপ ব্যর্থতায় সেনেগাল কোচ বরখাস্ত

ক্রেতার অপেক্ষায় নির্জন বৃক্ষমেলা