,

প্রথম মুসলিম নারী ফাইটার পাইলট পেলো ভারত

news-image

অনলাইন ডেস্ক : ভারতে প্রথমবারের মতো যুদ্ধবিমানের চালক হিসেবে নির্বাচিত হয়েছেন সানিয়া মির্জা নামের এক মুসলিম নারী পাইলট। ইন্ডিপেনডেন্ট নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

প্রতিবেদনে বলা হয়, তিনি ভারতের উত্তর প্রদেশের মির্জাপুরের বাসিন্দা। তার বাবা শহীদ আলী স্থানীয় টেলিভিশন মেরামতের কাজ করেন। সানিয়া ভারতের ন্যাশনাল ডিফেন্স একাডেমী পরীক্ষায় (এনডিএ) পাস করেছেন।

ভারতের সংবাদমাধ্যম এএনআই জানিয়েছে, ভারতের প্রথম নারী মহিলা ফাইটার পাইলট হওয়ার পাশাপাশি, তিনি উত্তর প্রদেশ রাজ্যের প্রথম ভারতীয় বিমান বাহিনীর ফাইটার পাইলটও হতে চলেছেন।

সানিয়া একটি হিন্দি মিডিয়াম স্কুলে পড়াশোনা করেছেন। আগামী ২৭ সেপ্টেম্বর পুনেতে জাতীয় প্রতিরক্ষা একাডেমীতে যোগ দেবেন তিনি।

সানিয়ার বাবা শাহীদ আলী জানান, সানিয়া ভারতের প্রথম ফাইটার প্লেনের পাইলট অবনী চতুর্বেদীকে মূর্তিমান করেন। প্রথম থেকেই সে তার মতো হতে চেয়েছিল। সানিয়া ভারতের দ্বিতীয় নারী যিনি ফাইটার পাইলট নির্বাচিত হয়েছেন। এনডিএ পরীক্ষায় ১৪৯ তম স্থান পেয়েছেন সানিয়া।

সানিয়া উত্তর প্রদেশ বোর্ডে উচ্চ মাধ্যমিকে ১২তম স্থান অর্জন করেছিলেন। এরপর সেঞ্চুরিয়ান ডিফেন্স অ্যাকাডেমিতে এনডিএ পরীক্ষার প্রস্তুতি শুরু করেন।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির