,

সিনেমা হলের সংখ্যা কমে গেছে, এ কথাটি সঠিক নয়: তথ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘আমাদের দেশে সিনেমা হলের সংখ্যা কমে গেছে, এ কথাটি সঠিক নয়। হ্যাঁ, একসময় ১২০০ সিনেমা হল ছিল। এখন তা কমতে কমতে এক-দেড়শতে এসে দাঁড়িয়েছে। করোনার প্রভাবে চলচ্চিত্র ইন্ডাস্ট্রি স্লথ হয়ে গিয়েছিল। তবে সাম্প্রতিক সময়ে মুক্তিপ্রাপ্ত কিছু ছবির কল্যাণে সে সংখ্যা ৩০০-তে গিয়ে দাঁড়িয়েছে।’

আজ শুক্রবার বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিআরএ) আয়োজিত বিসিআরএ অ্যাওয়ার্ড-২০২২-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। রাজধানীর মাতৃভাষা ইন্সটিটিউটে অ্যাওয়ার্ড প্রদান অনু্ষ্ঠান অনুষ্ঠিত হয়।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘সারাদেশে সিনেপ্লেক্সের সংখ্যা বাড়ছে। আমাদের দেশের সিনেমা পাশের দেশ ভারতে চলছে। বিশেষত ‘‘হাওয়া’’ চলচ্চিত্রটি দেখার জন্য সেখানে এক কিলোমিটার পর্যন্ত দর্শক লাইন তৈরি হয়েছে। আমাদের চলচ্চিত্র ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে।’

তিনি বলেন, ‘চলচ্চিত্রের উন্নয়নের জন্য একটি তহবিলের কথা অনেক দিন ধরে উপস্থাপিত হয়ে আসছিল। এ নিয়ে অর্থ মন্ত্রণালয়ে আমি ব্যাক্তিগতভাবেও চেষ্টা করেছি। অতঃপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দেওয়ার পর এই উন্নয়ন তহবিলে ১ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়।’

সরকারি অনুদানে চলচ্চিত্র নির্মাণের বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘অনুদান নিয়ে অভিযোগ উঠেছিল যে, কমার্শিয়াল মুভির তুলনায় আর্ট ফিল্মে বেশি অনুদান দেওয়া হচ্ছে। অভিযোগটিকে আমরা আমলে নিয়েছি। ফলে গত দুই বছরের আর্ট ফিল্মের পাশাপাশি কমার্শিয়াল ছবিতেও অনুদানের পরিমাণ বাড়ানো হয়েছে। এ ছাড়া অনুদানের চলচ্চিত্র অন্তত ২০টি হলে মুক্তি দেওয়া হবে, এমন নিয়মও তৈরি করা হয়েছে।’

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদের হাত থেকে অ্যাওয়ার্ড নিচ্ছেন দৈনিক আমাদের সময়ের সিনিয়র সহকারী সম্পাদক মঈন আব্দুল্লাহ। ছবি: আমাদের সময়

বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দুলাল খানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, এটিএন বাংলার উপদেষ্টা (অনুষ্ঠান ও সম্প্রচার) তাশিক আহমেদ এবং নাগরিক ঢাকার সভাপতি এম. নাঈম হোসেন।

এবারের বিসিআরএ অ্যাওয়ার্ড-২০২২ এ সাংস্কৃতিক অঙ্গনে অনন্য অবদানের জন্য আজীবন সম্মাননা পেয়েছেন সঙ্গীতে শেখ সাদী খান, চলচ্চিত্রে কাজী হায়াৎ ও নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু।

সাংবাদিকতা বিভাগে প্রিন্ট মিডিয়ায় বিশেষ অবদান রাখার জন্য ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, ইলেক্ট্রনিক মিডিয়ায় বৈশাখী টিভির হেড অব নিউজ অশোক চৌধুরী। সেরা বিনোদন সাংবাদিক হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছেন দৈনিক আমাদের সময়ের সিনিয়র সহকারী সম্পাদক মঈন আব্দুল্লাহ এবং অনলাইন সাংবাদিকতায় অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশ প্রতিদিনের অনলাইন ইনচার্জ শামছুল হক রাসেল।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির