,

স্কালোনির নামে হচ্ছে রাস্তা, আলভারেজের নামে ক্লাব

news-image

স্পোর্টস ডেস্ক : কাতারে বিশ্বজয় করে ঘরে ফিরলেন লিওনেল স্কালোনি। পুহাতো নামক একটি ছোট্ট আর্জেন্টাইন শহরের জন্ম তার। সেখানকার মানুষজন যারা বড় হতে দেখেছিলেন তাকে, ঘরে ফেরার পর নায়কের সম্মানে মাথায় তুলে নিলেন। তাদের ছোট্ট শহরের গর্ব লিওনেল স্কালোনি, তাদের কিংবদন্তি তিনি। তার ছোট্ট শহর যেখানে মাত্র ৪০০০ জনসংখ্যা সেখানে এখন নায়ক স্কালোনি। এবার তার শহরের একটি রাস্তার নামকরণ হচ্ছে তার নামে।

নিজ শহরে সংবর্ধনা পান স্কালোনি। সেখানে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই কোচ বলেন, ‘এটা শুধু পুহাতোর নয় সবার জয়। এই কয়েকদিনে আমরা যা অর্জন করেছি তা সারাজীবন আমাদের হৃদয়ে থাকবে।’

এদিকে আর্জেন্টিনার করদোবার জনগণ সংবর্ধনায় ভাসিয়েছেন তরুণ ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজকে। প্রায় ১০ হাজার মানুষ রাস্তায় নেমেছিলেন বিশ্বকাপজয়ী বীরকে দেখতে। খোলা বাসে তার সঙ্গী হয়েছিলেন পরিবারের সদস্যরা। চার গোল করা হুলিয়ান আলভারেজকে নেচে গেয়ে বরণ করে নিয়েছে করদোবার জনগণ। তার ছোটবেলার ক্লাব অ্যাথলেটিকো কালসিনের নাম পরিবর্তন করে আলভারেজের নামে করেছে কর্তৃপক্ষ।

হুলিয়ান আলভারেজ বলেন, নিজের দেশকে প্রতিনিধিত্ব করা সত্যি গর্বের। আমি সবসময় চেয়েছি। তবে মাত্র ২২ বছর বয়সে যে এটা হবে আমি কখনো ভাবিনি।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯