,

দৌড়ে মাঠে ঢুকে সাকিবকে সালাম করলেন দর্শক

news-image

স্পোর্টস ডেস্ক : শেরে বাংলা স্টেডিয়ামের গ্যালারি থেকে লোহার গ্রিল পেরিয়ে মাঠে ঢুকে পড়লেন এক দর্শক। দৌড়ে এসে লুটিয়ে পড়েন সাকিব আল হাসানের পায়ে। পরে নিরাপত্তাকর্মীরা দ্রুতই ওই তরুণকে স্টেডিয়ামের বাইরে নিয়ে যান। খেলা কিছু সময়ের জন্য বন্ধ থাকে।

মিরপুর টেস্টে ভারতের ব্যাটিংয়ের ৬৮তম ওভার শুরুর আগমুহুর্তে ঘটে এই ঘটনা। মিরাজ প্রস্তুত হচ্ছিলেন বল হাতে। স্ট্রাইক প্রান্তে ছিলেন রিশাব পন্ত। পয়েন্টে ফিল্ডিং করছিলেন সাকিব। পূর্ব গ্যালারির নিরাপত্তা বেষ্টনি ডিঙিয়ে ওই তরুণ দৌড়ে চলে আসেন সাকিবের কাছে। বাংলাদেশ অধিনায়ক প্রতিক্রিয়া দেখানোর আগেই নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা তাকে জাপটে ধরে নিয়ে যান মাঠের বাইরে।

বাংলাদেশের ক্রিকেট মাঠে ম্যাচের মাঝে দর্শক ঢুকে পড়ার ঘটনা নতুন নয়। ২০১৯ সালে চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে টেস্টের মাঝে কাঁটাতারের বেষ্টনী ডিঙিয়ে সাকিবকে ফুলের তোড়া উপহার দেন এক ভক্ত। মিরপুরে বিপিএলের ম্যাচে মাশরাফী বিন মোর্ত্তজাকে জড়িয়ে ধরেছিলেন এক দশর্ক।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির