,

মঠবাড়িয়ায় গৃহবধূকে গলা কেটে হত্যা

news-image

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় তন্বী আক্তার (২৪) নামে এক গৃহবধূর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার উত্তর বড়মাছুয়া গ্রামের একটি পরিত্যক্ত বাগানের ডোবা থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।

তন্বী আক্তার মঠবাড়িয়া উপজেলার বড়মাছুয়া ইউনিয়নের উত্তর বড়মাছুয়া গ্রামের আব্দুল রাজ্জাক আকনের মেয়ে। তিনি দীর্ঘদিন ধরে বাবার বাড়িতে থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত তিন বছর আগে বরিশালের বানারীপাড়ার মো. মান্নান ফকিরের ছেলে তৌহিদ ফকিরের সঙ্গে পারিবারিক সম্মতিতে বিয়ে হয় তন্বীর। এরপর থেকে তন্বী ও তৌহিদ তন্বীর বাবার বাড়িতেই থাকতেন। এরপর গত বুধবার বিকেলে তন্বী নিখোঁজ হন। পরে গতকাল বিকেলে প্রতিবেশীরা সুপারি গাছের শুকনো পাতা কুড়াতে গিয়ে তন্বীর মরদেহ বাগানের ডোবায় দেখেন। স্থানীয়রা পুলিশে খবর দিলে রাতে অতিরিক্ত পুলিশ সুপার মঠবাড়িয়া সার্কেল মো. ইব্রাহিম, ডিবি পুলিশ, র‌্যাব ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় তন্বীর বাবা আব্দুর রাজ্জাক আকন বাদী হয়ে মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মঠবাড়িয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের একটি বিশেষ টিম তদন্ত করছে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির