,

পদ্মা সেতু এলাকায় যান চলাচল স্বাভাবিক

news-image

মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সিগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দীর্ঘ কয়েক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। আজ শুক্রবার বিকেল পৌনে ৪টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে ভোর থেকে জেলার লৌহজং পদ্মা সেতু টোল প্লাজা থেকে শ্রীনগর উপজেলার কামারখোলা এলাকা পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

সংশ্লিষ্টদের দাবি, টানা তিনদিন সরকারি ছুটি হওয়ায় দক্ষিণবঙ্গের বাসিন্দারা ঢাকা ছাড়ছেন। যে কারণে এক্সপ্রেসওয়ে এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ‘বিকেল সাড়ে ৩টার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। বর্তমানে কোনো যানজট নেই।’

কয়েকদিনের ছুটির কারণে ভোর থেকে পদ্মা সেতু পারাপারে যানবাহনের চাপ ছিল বলে জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির