,

গাড়ি খাদে পড়ে ১৬ ভারতীয় সেনা নিহত

news-image

অনলাইন ডেস্ক : ভারতের উত্তর সিকিমে আজ শুক্রবার দেশটির সেনাবাহিনীর একটি গাড়ি রাস্তা থেকে উল্টে গভীর খাদে পড়ে গেছে। এতে অন্তত ১৬ জন সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। নিহতদের মধ্যে তিনজন সেনা কর্মকর্তাও আছেন। দেশটির সেনাবাহিনীর বিবৃতির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস ও এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিক তথ্যানুযায়ী আজ সকাল আনুমানিক ৮ টায় জেমা অঞ্চলে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটেছে। ২০ জনের সদস্যসহ দেশটির সেনার এই গাড়ি সীমান্ত পোস্টের উদ্দেশে যাচ্ছিল।

দেশটির সেনাবাহিনী বলছে, উত্তর সিকিমে ছাঙ্গুর উদ্দেশে যাচ্ছিল সেনাবাহিনীর তিনটি গাড়ির কনভয়। সেই সময় বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একটি গাড়ি।

ইতোমধ্যে ১৬ জওয়ানের লাশ উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত চারজনের বর্তমান অবস্থা এখন কি তা জানা যায়নি বলে খবরে বলা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির