,

আবারও বাংলাদেশে পার্নো মিত্র

news-image

বিনোদন প্রতিবেদক : আবারও বাংলাদেশে শুটিং করতে এসেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পার্নো মিত্র । জানা গেছে, গতকাল থেকে তিনি শুটিং শুরু করছেন। বিএফডিসি একটি শুটিং ফ্লোরে আজ শেষ হবে তার শুটিং। সিনেমাটি কলকাতা পরিচালক শিবরাম শর্মা নির্মাণ করছেন। সিনেমাটির নাম ‘সুনেত্রা সুন্দরম’।

চলতি বছরের ২৩ মার্চ কলকাতায় শুটিং শুরু হয়েছিল ‘সুনেত্রা সুন্দরম’ সিনেমাটির। এর গল্প আবর্তিত হয়েছে এক নারী স্কলারকে নিয়ে। তিনি কিডনির সমস্যায় ভুগছেন। ফলে তার প্রস্রাবের প্রয়োজন হয় ঘন ঘন। চেষ্টা করলেও চেপে রাখতে পারেন না। সমস্যা হয় তখন, যখন অনেক জায়গায় ওয়াশরুম পাওয়া যায় না। এমন একটি সামাজিক অবস্থা নিয়ে এগিয়ে যায় সিনেমা।

সিনেমায় সুনেত্রা চরিত্রে অভিনয় করছেন পার্ণো মিত্র। তার বিপরীতে দেখা যাবে অভিনেতা সোমরাজ মাইতিকে। আরও আছেন রূপাঞ্জনা মিত্রসহ বাংলাদেশি শিল্পী চুমকি ও নাদিয়া।

উল্লেখ্য, এর আগেও কথাসাহিত্যিক নূরদ্দিন জাহাঙ্গীরের উপন্যাস ‘বিলডাকিনী’ অবলম্বনে নির্মিতব্য সিনেমায় অভিনয়ের জন্য বাংলাদেশের এসেছিলে পার্নো মিত্র। ২০১৯-২০ অর্থবছরে অনুদান পাওয়া ছবিটিতে উঠে আসবে নারীশক্তি ও মাতৃত্বের স্বাধীনতার গল্প। ছবিটি সরকারি অনুদানের পাশাপাশি সহযোগী প্রযোজনা করেছে ডাটা সলিউশন।

 

এ জাতীয় আরও খবর

সরকারি চাকরীজীবীরা কাজের সঙ্গে চুরিও করে: পরিবেশমন্ত্রী

হাম উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু

ইউপি নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত নয়

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর