,

আইএমইডি সচিব হলেন আবুল কাশেম মহিউদ্দিন

news-image

নিজস্ব প্রতিবেদক : প্র্রশাসনের শীর্ষ পদ সচিব পর্যায়ে বড় রদবদল এনেছে সরকার। এর মধ্যে সচিব পদে তিন নতুন মুখ যুক্ত হয়েছে। অন্যদিকে তিন সচিবকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার এ সংক্রান্ত পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি অনুবিভাগের অতিরিক্ত সচিব আবুল কাশেম মো. মহিউদ্দিনকে পদোন্নতি দিয়ে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব পদে নিয়োগ দেয়া হয়েছে। এ বিভাগে দায়িত্বরত সচিব আবু হেনা মোরশেদ জামানকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে বদলি করা হয়েছে।

কৃষি মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব ওয়াহিদা আক্তারকে পদোন্নতি দিয়ে কৃষি মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। কৃষি মন্ত্রণালয়ের ইতিহাসে তিনিই প্রথম নারী কৃষি সচিব।

এ পর্যন্ত কৃষি মন্ত্রণালয়ে ৩৫ জন কর্মকর্তা সচিবের দায়িত্ব পালন করেছেন, এর আগে কখনো নারী কর্মকর্তা সচিবের দায়িত্ব পালন করেননি বলে জানা গেছে। অন্যদিকে চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিনেক সচিব পদে পদোন্নতি দিয়ে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) রেক্টর নিয়োগ দেওয়া হয়েছে। বিপিএটিসির রেক্টরের পদটি সচিব পদমর্যাদার। বিপিএটিসি রেক্টর পদে দায়িত্বরত রমেন্দ্রনাথ বিশ্বাসকে অবসরে যাওয়ার সুবিধার্থে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। এছাড়া পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব মর্যাদা) সত্যজিৎ কর্মকারকে পরিকল্পনা বিভাগের সচিব পদে বদলি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির