,

চীনে করোনা রোগীতে ‘ভরে যাচ্ছে’ হাসপাতাল : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

news-image

অনলাইন ডেস্ক : চীনে ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে করোনা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, দেশটিতে করোনার সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক। এরই মধ্যে হাসপাতালগুলো অনেকটাই পরিপূর্ণ হয়ে গেছে রোগীতে। একই সঙ্গে করোনার প্রকৃত চিত্র জানাতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। খবর বিবিসি’র।

ডব্লিউএইচওর জরুরি কর্মসূচির নির্বাহী পরিচালক ও করোনার আন্তর্জাতিক নিয়ন্ত্রণ ও চিকিৎসার দায়িত্বে থাকা দলের প্রধান ডা. মাইকেল রায়ান বলেছেন, ‘হাসপাতালগুলোতে নিবিড় পরিচর্যা ইউনিট (আইসিইউ) খালি নেই। যদিও কর্মকর্তারা বলছেন, সংখ্যা তুলনামূলকভাবে কম। চীনের পরিসংখ্যান বলছে, বুধবার করোনায় কেউ মারা যায়নি। তবে পরিস্থিতি আসলে কী তা পরিস্কার নয়।’

ডা. রায়ান বলেন, ‘চীন সরকার আইসিইউতে তুলনামূলকভাবে কমসংখ্যক রোগী ভর্তি আছে- এমনটা দাবি করলেও আসলে আইসিইউগুলো ভরে যাচ্ছে। করোনা রোধের অন্যতম প্রধান উপায় হলো, টিকা নেওয়া।’

জেনেভায় এক সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রিয়াসুস বলেন, তিনি চীনের ক্রমবর্ধমান পরিস্থিতি নিয়ে খুবই উদ্বিগ্ন। রোগের ভয়াবহতা, হাসপাতালে ভর্তি এবং আইসিইউর নির্দিষ্ট তথ্য চেয়েছেন তিনি।

চীন তার নিজস্ব ভ্যাকসিন তৈরি করেছে, যা বিশ্বের অনেক দেশে ব্যবহূত ভ্যাকসিনের তুলনায় খুবই কার্যকর বলে দাবি করা হয়েছে।

এদিকে, চীনের বর্তমান সংক্রমণ পরিস্থিতিতে বুধবার জার্মান সরকার জানিয়েছে, তাদের তৈরি বায়োএনটেকের করোনার টিকার প্রথম চালান পাঠানো হয়েছে চীনে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজকে এ পদক্ষেপে স্বাগত জানিয়েছেন। এটিই চীনে বিদেশি কোনো করোনার টিকা।

দীর্ঘদিনের লকডাউন প্রত্যাহারের পর থেকেই সংক্রমণ বাড়ছে চীনে। বিশেষ করে দুর্বল ও বয়স্কদের মধ্যে মৃত্যুর হার বেড়েছে। সরকারি হিসাবে চলতি সপ্তাহে সাতজনসহ দেশটিতে মৃতের সংখ্যা ৫ হাজার ২০০ জন।

এদিকে, চীনে সংক্রমণ বাড়ায় তৎপর হয়ে উঠেছে ভারত। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার পরিস্থিতি পর্যালোচনা করতে মন্ত্রী ও শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। সব রাজ্যে কড়া নির্দেশনার পাশাপাশি মাস্ক পরা, সামাজিক দূরত্বের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। একই সঙ্গে ক্রিসমাস ও নববর্ষ উদযাপনের সময় ভিড় এড়ানোর পরামর্শ দেওয়া হয় বৈঠকে।

এরই মধ্যে বিএফ৭ নামের করোনার নতুন ধরন মিলেছে ভারতে। তাজমহল ভ্রমণে করোনা টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। দেশটির সংসদে সবাই মাস্ক পরেই অংশ নিচ্ছেন। পর্যটকের করোনা পরীক্ষাও শুরু করেছে দেশটি। থাকছে কোয়ারেন্টাইন ব্যবস্থাও।

এ জাতীয় আরও খবর

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

সরকারি চাকরীজীবীরা কাজের সঙ্গে চুরিও করে: পরিবেশমন্ত্রী

হাম উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু

ইউপি নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত নয়

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক