,

শরীয়তপুরে ৩ দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা শুরু

news-image

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর সদর উপজেলার পালং ইউনিয়নের ভুচুরা কানার বাজার এলাকায় আম বয়ানের মধ্য দিয়ে তিন দিনের আঞ্চলিক ইজতেমা শুরু হয়েছে। আগামী শনিবার দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হবে। আজ বৃহস্পতিবার ইজতেমার দায়িত্বে থাকা নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ইজতেমায় দেশীয় জামাতসহ সুদান, ইন্দোনেশিয়া, তিউনেশিয়া ও ভারতের চারটি জামাত এবং একটি বাক প্রতিবন্ধীদের জামাত অংশ নেবে। বিভিন্ন দেশ থেকে আসা তাবলীগের মুরব্বিরা তিন দিনব্যাপী ইজতেমায় গুরুত্বপূর্ণ বয়ান করবেন। এছাড়া ঢাকার কাকরাইল মসজিদ থেকে মাওলানা মনির বিন ইউসুফের নেতৃত্বে একটি জামাত এসেছেন ইজতেমা পরিচালনার জন্য।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আক্তার হোসেন বলেন, ‘ইজতেমাকে সফল করতে আমাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে। ইতোমধ্যে ইজতেমায় দুই স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে।’

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির