,

৫০ আসনে ইভিএমে ভোটগ্রহণের সক্ষমতা আছে : সিইসি

news-image

নিজস্ব প্রতিবেদক : নতুন করে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) না কিনলে আগামী জাতীয় নির্বাচনে ৫০ আসনে ইভিএমে ভোটগ্রহণ করা সম্ভব বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আজ বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এ কথা বলেন তিনি।

সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘নতুন ইভিএম মেশিন কেনার জন্য এরইমধ্যে একটি প্রস্তাব পাঠানো হয়েছে এবং যাচাই-বাছাই চলছে। তবে সরকারের অর্থনৈতিক সক্ষমতার বিষয়টিও নির্বাচন কমিশন বিবেচনা করছে। বর্তমানে জাতীয় নির্বাচনে আমাদের ৫০ আসনে ইভিএমে ভোটগ্রহণের সক্ষমতা আছে।’

পটুয়াখালী জেলা প্রশাসক মো. শরীফুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব জাহাঙ্গীর আলম, পটুয়াখালীর পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম প্রমুখ।

সিইসি হাবিবুল আউয়াল বর্তমানে তিনদিনের সফরে পটুয়াখালীতে অবস্থান করছেন। আজ বিকেলে তিনি কুয়াকাটা আঞ্চলিক নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রস্তাবিত জমি পরিদর্শন করবেন। আগামীকাল শুক্রবার ঢাকার উদ্দেশে রওনা হবেন সিইসি।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির