,

শঙ্কায় চীন, হাসপাতালগুলোতে জায়গা ফুরিয়ে আসছে

অনলাইন ডেস্ক : চীনে নতুন করে দেখা দিয়েছে প্রাণঘাতী করোনা ভাইরাসের ঢেউ। ইতোমধ্যে দেশটির বিভিন্ন অঞ্চলে হুহু করে বাড়ছে করোনার প্রকোপ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) পক্ষ থেকে বলা হয়েছে, দেশটির হাসপাতালগুলো করোনা রোগীতে প্রায় পূর্ণ হয়ে আসছে। আজ বৃহস্পতিবার বিবিসির এক অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ডব্লিউএইচও-এর জরুরি পরিস্থিতি বিষয়ক প্রধান ডা. মাইকেল রায়ান বলেন, করোনা রোগীতে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ব্যস্ত হয়ে পড়েছে, যদিও দেশটির কর্মকর্তা দাবি করেছেন, রোগীর সংখ্যা নেহাত কম।

গতকাল বুধবার চীনের পক্ষ থেকে বলা হয়েছে, নতুন করে করোনা রোগীর মৃত্যু হয় নি। তবে এই নিয়ে সন্দেহ আছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

বিবিসি বলেছে, সম্প্রতি বেইজিং ও অন্যান্য শহরগুলো করোনার নতুন ঢেউয়ে হাসপাতালগুলোর পূর্ণ হয়ে এসেছে। ২০২০ সালের পর থেকে দেশটি করোনার কঠোর বিধিনিষেধ পালন করে আসছে। তবে সম্প্রতি নজিরবিহীর বিক্ষোভের মুখে করোনার অনেক বিধিনিষেধ তুলে নিতে বাধ্য হয়েছে।

এরপর থেকে দেশটিতে করোনা রোগীর বৃদ্ধির সংখ্যা ঊর্ধমুখী। তবে এরপরেও দেশটির দেওয়া সরকারি পরিসংখ্যানে তুলনামূলক কম রোগীর তথ্য দেওয়া হয়েছে। গত মঙ্গলবার দেশটিতে করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে এবং এর আগের দিন সোমবার করোনায় প্রাণহানি হয়েছে দুই জনের।

রায়ান চীনকে ভাইরাসের সর্বশেষ বিস্তার সম্পর্কে আরও তথ্য সরবরাহ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, চীনে আইসিইউতে করোনার কম রোগী বলে যে রিপোর্টে বলা হচ্ছে কিন্তু কাল্পনিকভাবে আইসিইউ ভর্তি হচ্ছে। এ ছাড়া চলতি সপ্তাহে জেনেভায় ডব্লিউএইচও-এর প্রধান জানান, চীনের করোনা পরিস্থিতি নিয়ে তিনি ভীষণভাবে উদ্বিগ্ন।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির