,

সালমানের ‘বিগ বস ১৬’ নিয়ে নতুন বিতর্ক

news-image

অনলাইন ডেস্ক : বছর বছর বেতন বাড়ে, কিন্তু কখনও যদি বেতন কমে যায়, তাহলে কেমন হবে, ভেবে দেখেছেন? অনেকেই হয়তো বলবেন, করোনা পরিস্থিতিতে এমন ঘটনার সম্মুখীন হতে হয়েছে বহু মানুষকে। সব পরিস্থিতি কাটিয়ে ওঠার পর এবার বেতন কমে গেল নায়িকার। সপ্তাহপিছু তার বেতন ছিল ১২ লাখ রুপি। সেই বেতন নাকি এক ধাক্কায় ৫০ শতাংশ কমে গেছে।

কী ঘটেছে? ‘বিগ বস’-এর ঘরের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত প্রতিযোগী হলেন সুম্বুল তৌকীর। বলিপাড়ায় জল্পনা, নায়িকার নাকি বেতন কমে গেছে।

কিন্তু কেন এমন ঘটেছে? সালমান খানের ‘বিগ বস’-এর সম্প্রচারের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ। শোয়ের টিআরপি অনেক বেশি হওয়ার সুবাদেই এই সিদ্ধান্ত। সময়সীমা বাড়ানোর জন্য নাকি অভিনেত্রীর পারিশ্রমিক কমিয়ে দিয়েছে চ্যানেল, এমনটাই খবর। সাধারণত টিআরপি বেশি হলে সেই শোয়ের সঙ্গে যুক্ত সদস্যদের পারিশ্রমিক বৃদ্ধি পায়। কিন্তু এ ক্ষেত্রে হল উল্টা। জল্পনা যদি সত্যি হয়, তাহলে বলিউড ইতিহাসে এমনটা ঘটবে প্রথমবার।
‘বিগ বস’-এর ঘরের সবচেয়ে কনিষ্ঠ এবং সক্রিয় সদস্য হলেন সুম্বুল। পরিবারের ক্যাপ্টেন হিসেবেও তাকে দেখেছেন দর্শক। আগামী ৫ সপ্তাহ অনুরাগীদের কীভাবে মজিয়ে রাখেন সুম্বুল, সেটাই দেখার অপেক্ষায় ‘বিগ বস ১৬’-র দর্শক।

 

এ জাতীয় আরও খবর

হাম উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু

ইউপি নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত নয়

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন