,

ছিনিয়ে নেওয়া জঙ্গি সোহেলের বোন কারাগারে, ভগ্নিপতি রিমান্ডে

news-image

আদালত প্রতিবেদক : ঢাকার নিম্ন আদালত থেকে ছিনিয়ে নেওয়া দুই জঙ্গির মধ্যে আবু সিদ্দিক সোহেলের বোন তানজিলা আফরোজ জাহান ওরফে শিরিনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আর তার ভগ্নিপতি অ্যাডভোকেট ওমর ফারুক তালুকদারের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রট বেগম শুভ্রা চক্রবর্তী এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মুহাম্মদ আবুল কালাম আজাদ কোতয়ালি থানায় সন্ত্রাস বিরোধ আইনে করা মামলায় আসামিদের আদালতে হাজির করেন। তিনি শিরিনকে কারাগারে আটক রাখার এবং ওমর ফারুক তালুকদারের ১৫ দিনের রিমান্ড আবেদন করেন।

উল্লেখ্য, গত ২০ নভেম্বর দুপুর সোয়া ১২ টার দিকে ঢাকার নিম্ন আদালত প্রাঙ্গণ থেকে পুলিশের চোখে স্প্রে মেরে প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য আবু সিদ্দিক সোহেল ও মইনুল হাসান শামীমকে ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় ওই দিন রাতে ২০ জঙ্গিকে আসামি করে মামলা করেন পুলিশ পরিদর্শক জুলহাস উদ্দিন আকন্দ।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির