,

গাজীপুরে তক্ষক-ইয়াবাসহ গ্রেপ্তার ৬

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে পৃথক অভিযানে বিলুপ্তপ্রায় বন্য প্রাণী তক্ষক ও ৮০০ পিস ইয়াবাসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার গাজীপুর মহানগরের আউটপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

তক্ষকসহ গ্রেপ্তারকৃতরা হলেন-ময়মনসিংহের মো. মাসুদ রানা (৫৩),চুয়াডাঙ্গার মো. ইদ্রিস আলী (৪৮) ও নোয়াখালীর মো. শাহিন আলম (৪২)।

ইয়াবাসহ গ্রেপ্তারকৃতরা হলেন- শেরপুরের মুন্নী বেগম (৩০), গাজীপুর মহানগরের পুবাইল থানা এলাকার মো. নজরুল ইসলাম (৫২) ও একই এলাকার মো. মিলন মোল্লা (২৩)।

আজ বুধবার দুপুরে গাজীপুর মহানগর পুলিশের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে মহানগর পুলিশের উপকমিশনার (অপরাধ) আবু তোরাব মোহাম্মদ সামশুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান। এ সময় তার সঙ্গে সহকারী উপ-পুলিশ কমিশনার রেজওয়ান আহমেদ, সহকারী কমিশনার চৌধুরী মো. তানভীর, বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল মালেক খসরু উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, কক্সবাজার থেকে গাজীপুরে এক কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সিসি ক্যামেরা ও প্রিন্টারের টোনারের ভেতরে করে অভিনব কায়দায় ৮০০ পিস ইয়াবা পাচার হচ্ছে এমন খবর পেয়ে গতকাল বিকেল তিনটায় গাজীপুরের নলজানি এলাকার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে পুলিশ অবস্থান নেয়। পরে ডেলিভারি নেওয়ার সময় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ১৫ নম্বর কাউন্টারের অভিযান চালিয়ে ওই নারীসহ তিনজনকে আটক করে পুলিশ। পরে সিসি ক্যামেরা ও প্রিন্টারের টোনারে তল্লাশি চালিয়ে ৮০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

আসামিরা জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে এই কৌশলে কক্সবাজার ও কুমিল্লা থেকে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট এনে গাজীপুর মহানগর এলাকার বিভিন্ন মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছেন। এ ঘটনায় বাসন থানায় একটি মামলা করা হয়েছে।

অপরদিকে একইদিন সকাল ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর মহানগরের আউটপাড়া এলাকায় একটি দোকানের সামনে অভিযান চালিয়ে বিলুপ্তপ্রায় বন্য প্রাণী একটি তক্ষকসহ পাচারকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে মাসুদ রানা তক্ষকটি চট্টগ্রাম থেকে গাজীপুরে বিক্রি করতে নিয়ে আসেন। পরে বিক্রির সময় বিক্রেতা মাসুদ রানাসহ দুই ক্রেতাকে আটক করা হয় এবং তক্ষকটি জব্দ করা হয়। এ ঘটনায় বাসন থানায় মামলা করা হয়েছে। আজ বুধবার তক্ষকটি বন্য প্রাণী বিভাগে হস্তান্তর এবং কারাগারে পাঠানো হয়।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না