,

অভিনয় ছাড়লে কী করবেন, জানালেন শাহরুখ

news-image

বিনোদন ডেস্ক : র্দীঘ চার বছর পর বড় পর্দায় ফিরে হইচই ফেলে দিয়েছে বলিউড বাদশাহ শাহরুখ খান। কিছুদিন আগে তার একটি গান মুক্তি পেয়েছে। আর এই গানকে কেন্দ্র করেই হাজার বিতর্ক। ‘পাঠান’ সিনেমার ‘বেশরম রং’ গান নিয়ে যতই বিতর্ক। শাহরুখের সুদর্শন চেহারা দেখে নারী ভক্তরা ফের বলে উঠেছেন, ‘কুছ কুছ হোতা হ্যায়’।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি কাতারে বিশ্বকাপের মঞ্চে দেখা গেছে শাহরুখ খানকে। ‘পাঠান’-এর প্রচারে সেখানে গিয়েছিলেন তিনি। ক্রিকেটার রবিন উথাপ্পাকে দেওয়া সাক্ষাৎকারে অভিনয় ছাড়লে শাহরুখ তার বিকল্প পেশা কী হতে পারে, সে কথা জানান।

শাহরুখ বলেন, ‘অভিনয় না করলে বেশ কিছু ব্যবসার পরিকল্পনা রয়েছে। যেমন- ‘পাঠান ক্যাটারিং’, ‘বাজিগর বেকারি’ অথবা ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে মিষ্টির দোকান’। যদিও গোটাটাই বলেছেন মজার ছলে।

শেষবার শাহরুখকে দেখা গিয়েছিল ‘জিরো’ সিনেমাতে। বক্স অফিসে চরম ব্যর্থতার মুখে পড়ে এই সিনেমা। তারপর চার বছরের বিরতি। ফিরছেন ‘পাঠান’ নিয়ে। শাহরুখ ছাড়াও এই সিনেমাতে তার সঙ্গে দেখা যাবে দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহামকে।

সম্প্রতি ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে শহরে এসেছিলেন শাহরুখ। সেখানেই নিজের বক্তৃতায় তিনি সিনেমার উপর সমাজমাধ্যমের কুপ্রভাবের প্রসঙ্গ তুললেন। পাশাপাশি ‘পাঠান’ সিনেমাটি নিষিদ্ধ করার পক্ষে যারা আওয়াজ তুলেছেন, তাদের উদ্দেশে শাহরুখ বললেন, ‘সমাজ মাধ্যম থাকায় এখন অনেকেরই চিন্তাভাবনার পরিসরটা ছোট হয়ে আসছে। তবে আমার বিশ্বাস, সিনেমা এর চেয়ে অনেক বড়। সব কিছুর ঊর্ধ্বে উঠে সে নিজের মতো টিকে থাকবে। ’

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির