,

বদলি করা হলো ডিএমপির ৫ কর্মকর্তাকে

news-image

নিজস্ব প্রতিবেদক : নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার এক পুলিশ কর্মকর্তাসহ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত অফিস আদেশে তাদের বদলি করা হয়।

জানা গেছে, পাঁচ পুলিশ কর্মকর্তার মধ্যে নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার একজন, সশস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার একজন এবং শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক পদমর্যাদার তিনজন কর্মকর্তা।

আরও জানা গেছে, ডিএমপি হেডকোয়ার্টার্সের এক আদেশে লাইনারের নিরস্ত্র পুলিশ পরিদর্শক এস এম আবু ফরহাদকে গোয়েন্দা-মতিঝিল বিভাগে বদলি করা হয়েছে। অপর এক আদেশে লাইনারের সশস্ত্র পুলিশ পরিদর্শক মো. শহিদুল ইসলামকে বদলি করা হয়েছে পিওএম-উত্তর বিভাগে।

একই দিন পৃথক আরেক আদেশে ট্রাফিক-রমনা বিভাগের শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক মোহাম্মদ তারিকুল আলমকে ট্রাফিক কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে বদলি করা হয়েছে।

এ ছাড়াও পরিবহন বিভাগের শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক জয়নাল আবেদীনকে ট্রাফিক-রমনা বিভাগে ও লাইনারের শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক মো. মশিউর রহমানকে ট্রাফিক-মিরপুর বিভাগে বদলি করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

৩৫ বছর পর আজ সংসদে রাষ্ট্রপতি নির্বাচন

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল