,

‘আ. লীগ দেশ ধ্বংস করেছে মানুষ বিশ্বাস করবে কি না, সেটাই প্রশ্ন’

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের ৫০টি জেলায় তৈরি করা ১০০ মহাসড়ককে বিজয়ের মাসে দেশের মানুষের জন্য উপহার হিসেবে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় আওয়ামী লীগ দেশ ধ্বংস করেছে- একথা মানুষ বিশ্বাস করবে কি না, সে প্রশ্ন রেখেছেন প্রধানমন্ত্রী।

আজ বুধবার সকাল ১০টায় দেশের ৫০টি জেলায় তৈরি করা ১০০ মহাসড়ক উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ‘এটা আমাদের বিজয়ের মাস। এ মাসে (ডিসেম্বর) উদ্বোধন করা এ ১০০ মহাসড়ক আমি দেশের মানুষের জন্য উপহার হিসেবে দিলাম।’

আওয়ামী লীগ সরকার যোগাযোগব্যবস্থাকে সব সময় গুরুত্ব দিয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এখন আর স্যান্ডেল হাতে নিয়ে চলতে হয় না। রিকশা, ভ্যান, সাইকেল, মোটরসাইকেল সব চলাচল করতে পারে। সারা দেশের যেকোনো জায়গায় থেকে সড়কপথে ঢাকায় ৬-৭ ঘণ্টায় আসা যায়।’

তিনি বলেন, ‘আমরা সব সময়ই যোগাযোগব্যবস্থাকে গুরুত্ব দিয়েছি। আধুনিক প্রযুক্তিতে সব ধরনের কাজ আমরা করে যাচ্ছি। স্থানীয়ভাবেও রাস্তাঘাট নির্মাণ করা হচ্ছে। পায়ে চলা পথগুলোও আমরা উন্নত করে দিচ্ছি।’

সরকারপ্রধান বলেন, ‘আমাদের শুনতে হয় আওয়ামী লীগ দেশ ধ্বংস করে দিয়েছে। জানি না, যারা এটা বলে আওয়ামী লীগ কিছুই নাকি করেনি। দেশের মানুষ বিশ্বাস করবে কি না, সেটাই আমার প্রশ্ন।’

আওয়ামী সভাপতি বলেন, ‘যারা ৩০ বছর ক্ষমতায় ছিল, তারা কী করেছে আর আওয়ামী লীগ কী করেছে, আমি আশা করি দেশবাসী বিবেচনা করে দেখবেন। আমরা বিশ্বাস করি সাধারণ মানুষের উন্নয়ন। গণমানুষ যেন ভালো জীবনযাপন করতে পারে, আমরা সেটা চেষ্টা করি। আমরা দেশের শান্তি ও উন্নয়ন নিশ্চিত করতে চাই।’

দেশের উন্নয়নে ক্ষমতাসীনদের ইচ্ছার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘উন্নয়নশীল থেকে উন্নত দেশ গড়ে তোলা আমাদের লক্ষ্য। ই-গভর্ন্যান্স, ই-এডুকেশন অর্থাৎ ডিজিটাল ডিভাইস ব্যবহার করে প্রত্যেক ক্ষেত্রে আমরা স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই। এভাবেই আমরা পরিকল্পনা করেছি এবং বাস্তবায়ন করে যাচ্ছি। জনগণকে সিদ্ধান্ত নিতে হবে তারা কী চান।’

শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসলে জনগণের কল্যাণে কাজ করে। আমরা এটাই করে যাব। যারা বলে কিছু করিনি, তাদের প্রশ্ন করব ১০০ সড়ক এক দিনে, ১০০ সেতু এক দিনে উদ্বোধন আগে কেউ করেছে? করেনি।’

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে সরাসরি সংযুক্ত ছিল টাঙ্গাইল ও খুলনা জেলা। বাকি জেলাগুলো প্রোজেক্টরের মাধ্যমে যুক্ত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মূখ্যসচিব তোফাজ্জল হোসেন মিয়ার সঞ্চালনায় এতে সরকারের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির