,

সর্বকালের সেরা অভিনেতার তালিকায় শাহরুখ খান

news-image

বলিউড বাদশাহ হিসেবে মুম্বাই সিনে জগতে রাজ করছেন তিন দশক ধরে। তার জনপ্রিয়তা বিশ্বের বহু দেশে ছড়িয়ে গেছে। বলা হয়, ভারতীয় অভিনেতা হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে তার চেয়ে বেশি জনপ্রিয়তা আর কেউই অর্জন করতে পারেননি। সেই কথাই যেন আরও একবার প্রমাণ হলো। বিশ্বের সর্বকালের সেরা অভিনয়শিল্পীর তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি।

বলা হচ্ছে শাহরুখ খানের কথা। সর্বকালের সেরা ৫০ জন অভিনয়শিল্পীর তালিকা প্রকাশ করেছে ব্রিটিশ ম্যাগাজিন ‘এম্পায়ার’। সেখানে একমাত্র ভারতীয় হিসেবে রয়েছে শাহরুখের নাম।

সেই সঙ্গে বলা হয়েছে, ‘এই তারকা প্রায় চার দশক ধরে কাজ করছেন এবং তার বিলিয়ন বিলিয়ন ভক্ত রয়েছে। প্রায় সব ধরণের সিনেমায় তিনি পারদর্শী, তিনি করতে পারেন না, এমন কিছু নেই।’

Capture21বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতার তালিকায়ও প্রথম দিকেই উল্লেখ করা হয় শাহরুখ খানের নাম। শূন্য থেকে ক্যারিয়ার শুরু করে তিনি যে অসামান্য সাফল্য অর্জন করেছেন, তা সবার কাছেই বিস্ময়কর, অনুপ্রেরণাদায়ক।

প্রসঙ্গত, চার বছর পর শাহরুখ নতুন সিনেমা নিয়ে বড় পর্দায় ফিরছেন। এর নাম ‘পাঠান’। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটিতে তার সঙ্গে আছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম। আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাবে এটি।

সূত্র: হিন্দুস্তান টাইমস ও এম্পায়ার ম্যাগাজিন

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির