,

লাখো মানুষের ঢল, হেলিকপ্টারে সরিয়ে নেওয়া হলো মেসিদের

news-image

চ্যাম্পিয়ন মেসি-ডি মারিয়াদের এক নজর দেখতে রাজধানী বুয়েন্স আয়ার্সের রাজপথে ৪০ লাখের বেশি মানুষের সমাগম ঘটে। স্থানীয় সময় মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুরে আর্জেন্টিনার ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ ওবেলিস্কে ছাদখোলা বাসে ভক্তদের সঙ্গে বিজয় উদযাপনের কথা ছিল চ্যাম্পিয়নদের। কিন্তু তার আর হলো কই, নিরাপত্তা ও জনসমুদ্রের কারণে বাধ্য হয়ে সিদ্ধান্ত বদলাতে হয়েছে কর্তৃপক্ষকে। ছাদখোলা বাস ছেড়ে হেলিকপ্টারে চক্কর দিতে দেখা যায় মেসিদের। সিদ্ধান্ত বদলানোয় ইতোমধ্যে ক্ষমাও চেয়েছে আর্জেন্টিনার প্রেসিডেন্ট কার্যালয়।

সোমবার দিবাগত রাত ২টা ৪০ মিনিটে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলকে বহনকারী বিমান ইজাজা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দর থেকে খেলোয়াড়রা চলে যান আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) হেড কোয়ার্টারে। সেখানেই কয়েক ঘণ্টা বিশ্রাম নেন তারা।

চ্যাম্পিয়নদের বরণ করে নিতে মঙ্গলবার সরকারিভাবে ছুটিও ঘোষণা করা হয়। সেই অনুযায়ী পুরো দেশজুড়েই উৎসবের আমেজ। বুয়েন্স আয়ার্সের ঐতিহাসিক ওবেলিস্কে এবং আশপাশে জড়ো হয় লাখ লাখ মানুষ। প্রেসিডেন্টের মুখপাত্র গ্যাব্রিয়েলা সেরুতে জানান, ‘এমন ভিড়ে বাসে খেলোয়াড়দের সেখানে যাওয়া অসম্ভব। বিশ্ব চ্যাম্পিয়নরা হেলিকপ্টারে করে প্যারেড রুটের ওপর দিয়ে গেছেন’।

পরিকল্পিত বাস সফর বাতিলের জন্য পুলিশকে দায়ী করেছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লাউদিও তাপিয়া। টুইটারে তিনি  বলেন, ‘তারা (পুলিশ) আমাদের ওবেলিস্কে গিয়ে লাখো মানুষের সঙ্গে আনন্দ উৎসবে যোগ দিতে দেয়নি। যেই নিরাপত্তা সংস্থাগুলো আমাদেরকে এস্কর্ট করেছে, তারাই আমাদের দিচ্ছে না। সব চ্যাম্পিয়ন খেলোয়াড়ের নামে হাজারো ক্ষমা চাচ্ছি। এটা লজ্জাজনক।

বুয়েন্স আয়ার্সের রাজপথ ভক্তদের উল্লাস। ছবি: রয়টার্সবুয়েন্স আয়ার্সের রাজপথ ভক্তদের উল্লাস। ছবি: রয়টার্স

বুয়েন্স আয়ার্সের প্রতিবেদনে এসেছে, স্থানীয় সময় বিকাল ৩টা ৩০ মিনিটে পুলিশের দল এবং ছাদখোলা বাসটি শামুকের গতিতে জনসমুদ্রের দিকে যেতে থাকে। একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, সমর্থকরা ফ্লাইওভার এবং ব্রিজ থেকে খেলোয়াড়দের বাসে ঝাঁপ দেওয়ার চেষ্টা করে। কয়েকজন নিচে পড়ে যায়। একপর্যায়ে প্যারেড বাতিল করা হয়। দুর্ঘটনায় ১৮ জন আহত হন।

খেলোয়াড়দের বহনকারী হেলিকপ্টারটি ইজিজায় এএফএ-র প্রশিক্ষণ মাঠে অবতরণের কথা ছিল।

সূত্র: বুয়েন্স আয়ার্স টাইমস, বিবিসি, গোল.কম

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির