,

তিন দিন পর দখলমুক্ত পাকিস্তানের সিটিডি কেন্দ্র, নিহত ৩৫

news-image

অনলাইন ডেস্ক : পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি) কেন্দ্র দখলে নেওয়ার তিন দিন পর অভিযান চালিয়ে সেন্টারটি দখলমুক্ত করেছে দেশটির দুটি বিশেষ বাহিনী। পাকিস্তানের জিওটিভি অনলাইন এ তথ্য জানায়।

৩৩ জন সন্দেহভাজন জঙ্গি এবং সামরিক বাহিনীর দুজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী।

গত রোববার বান্নু জেলার সেনানিবাসের সিটিডি সেন্টারটি দখলে নেয় নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) জঙ্গিরা। তারা কর্মকর্তাদের জিম্মি করে অস্ত্র ছিনিয়ে নেয়।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ আজ মঙ্গলবার দেশটির পার্লামেন্টে বলেন, ‘দুই বাহিনীর বিশেষ অভিযানে সব জিম্মিকে মুক্ত করা হয়েছে। এ ঘটনায় একজন অফিসারসহ এসএসজির (বিশেষ বাহিনী) ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন এবং দুই সৈন্য শহীদ হয়েছেন।’

তিন দিন ধরেই বান্নুর পরিস্থিতি উত্তেজনাপূর্ণ ছিল। কারণ পুলিশ ও নিরাপত্তা সংস্থা ক্যান্টনমেন্ট এলাকা ঘিরে রেখেছিল এবং সেখানকার বাসিন্দাদের বাড়ির ভেতরে থাকতে বলা হয়েছিল। ওই এলাকায় ইন্টারনেট ও মোবাইল ফোন পরিষেবা বন্ধ করে দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির