,

নায়িকা রাকুল প্রীতকে ইডিতে তলব

news-image

বিনোদন ডেস্ক : দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেত্রী রাকুলপ্রীত সিংহকে তলব করল ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মাদক পাচারকাণ্ডে যোগের পাশাপাশি আর্থিক তছরুপের ঘটনায় অভিনেত্রীকে ডেকে পাঠাল ইডি। তবে শুধু রাকুল প্রীত নয় দক্ষিণী ছবির ইন্ডাস্ট্রির একাধিক তারকাকে জিজ্ঞাসাবাদ করতে পারে ইডি।

আগামীকাল সোমবার ইডির অফিসাররা তাকে জেরা করবেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।

ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডের মাদককাণ্ড যে সকল নায়িকার নাম উঠে এসেছিল তার মধ্যে অন্যতম রাকুল প্রীত সিং। শুক্রবার ইডির কর্মকর্তারা জানিয়েছেন, আগামী সোমবার তাকে জেরা করা হবে।

এর আগে এই মামলায় গত বছরের ৩ সেপ্টেম্বর জেরা করা হয়েছিল রাকুলকে। ২০১৭ সালের জুলাই মাসে সঙ্গীতশিল্পী কেলভিন ম্যাসচেরানেসের কাছ থেকে প্রায় ৩০ লক্ষ টাকা মূল্যের মাদক উদ্ধার করা হয়েছিল। এলএসজি, এমডিএমএ-র মতো নিষিদ্ধ মাদক মিলেছিল তার কাছে।

এই মামলার রহস্যজট খুলতে ইডি কর্মকর্তারা রবি তেজা, নভদীপ, তানিশ, তরুণ, মুমাইথ খান, রাণা দগ্গুবতিসহ বহু তারকা ব্যক্তিত্বকেই জেরা করেছেন।

সবমিলিয়ে প্রায় ১২টি মামলা দাখিল হয়েছে, যার মধ্যে ১১টি মামলার চার্জশিট পেশ করা হয়ে হয়েছে। টলিউড তারকাদের মূলত রাজসাক্ষী হিসাবেই ডাকা হচ্ছে, চার্জশিটে অভিযুক্তদের তালিকায় অবশ্য নাম নেই তাদের।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯