,

ফারদিনের বিষয় আমাদের ডিবি ও র‍্যাব সুন্দরভাবে বিশ্লেষণ করে বলেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : বুয়েটছাত্র ফারদিন নূর পরশের হত্যা মামলা তদন্ত করে যে তথ্য জানিয়েছে তা ডিবি ও র‍্যাব সুন্দরভাবে বিশ্লেষণ করেই বলেছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ শুক্রবার বিজয় দিবসে রাজারবাগ শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে ফারদিনের ‘আত্মহত্যার’ বিষয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমার মনে হয়, আমাদের র‍্যাব, আমাদের ডিবি বিষয়টি (ফারদিনের মৃত্যু) সুন্দরভাবে বিশ্লেষণ করে বলেছে। কাজেই আপনাদের কিছু জানার থাকলে সেখান থেকে জেনে নেবেন।’

স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে আরও জানতে তদন্তকারী সংস্থার সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

ঘটনার ৩৮ দিন তদন্ত শেষে গত ১৪ ডিসেম্বর ডিবি প্রধান হারুন অর রশীদ জানান, ফারদিন ‘আত্মহত্যা’ করেছেন।

তবে এখনো ফারদিনের বাবা কাজী নূরউদ্দিন রানা এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করে আসছেন। ফারদিনের সহপাঠীরা ডিবি ও র‍্যাবের সঙ্গে সাক্ষাৎ শেষে এখনো কিছু আনুষ্ঠানিক জানায়নি। তবে তারা আত্মহত্যার আরও প্রমাণ চান।

ফারদিন বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং ক্লাবের যুগ্ম-সম্পাদকও ছিলেন ফারদিন। গত ৪ নভেম্বর রামপুরা থেকে তিনি নিখোঁজ হন। ৭ নভেম্বর শীতলক্ষ্যা থেকে তাঁর লাশ উদ্ধার করে নৌ পুলিশ। ৯ নভেম্বর রামপুরা থানায় বান্ধবী বুশরাকে আসামি করে একটি হত্যা মামলা করেন ফারদিনের বাবা নূর উদ্দীন রানা। মামলাটি তদন্ত করছে ডিবি।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির