,

প্রথম ইনিংসে ভারত ৪০৪

news-image

অনলাইন ডেস্ক : প্রথম সকালে শ্রেয়াস আইয়ার দ্রুতই ফিরলেন। কিন্তু আট নম্বরে নেমে থিতু হয়ে গেলেন রবিচন্দ্রন অশ্বিন। তুলে নিলেন ফিফটি। নয় নম্বরে নেমে কুলদিপ যাদব খেললেন ক্যারিয়ারসেরা ইনিংস। সুবাদে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে চারশ ছাড়ানো পুঁজি পেল ভারত।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃহস্পতিবার দ্বিতীয় সেশনে ৪০৪ রানে থেমেছে ভারতের প্রথম ইনিংস। অস্টম উইকেটে ২০০ বলে ৮৭ রান যোগ করেন অশ্বিন ও কুলদিপ।

মিরাজের শিকার হওয়ার আগে অশ্বিন দুটি করে চার ও ছক্কায় ১১৩ বলে ৫৮ রান করেন। তাইজুলের শিকার হওয়া যাদব ১১৪ বলে ৫ চারে ৪০ রান করেন।

৬ উইকেটে ২৭৮ রান নিয়ে নতুন দিনের খেলা শুরু করা ভারত আর ১৫ রান যোগ করতে হারায় আইয়ারের উইকেট। ৯৮তম ওভারের শেষ বলে তিনি বোল্ড হন। আগের দিন উইকেট শূন্য থাকা ইবাদতের প্রথম শিকার তিনি।

ইবাদতের করা ঠিক আগের ওভারেই শ্রেয়াস জীবন পান। ক্যাচ ছাড়েন লিটন দাস। আইয়ার শেষ পর্যন্ত ১৯২ বলে ১০ চারে ৮৬ রান করেন। এরপর অশ্বিন-কুলদিপের ‍জুটি এগিয়ে নেয় ভারতকে।

ভারতের পুরো ইনিংসে অনেকগুলো ক্যাচ ছেড়েছে বাংলাদেশ। না হলে তাদের আটকানো যেত আরও কম রানে।

আগের দিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ভারত। প্রথম সেশনে এক পর্যায়ে ৪৮ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে দলটি। তবে চেতেশ্বর পুজারা ও আইয়ারের ব্যাটে চাপ কাটায় দলটি। শেষ বিকেলে পুরাজা ৯০ রান করে ফিরেছিলেন। প্রথম ইনিংসে দলের সর্বোচ্চ রান সেটিই। দ্বিতীয় সর্বোচ্চ রান আইয়ারের (৮৬)।

বাংলাদেশের পক্ষে সর্বাধিক ৪টি করে উইকেট নিয়েছেন মিরাজ ও তাইজুল। ১টি করে উইকেট নিয়েছেন ইবাদত হোসেন ও খালেদ আহমেদ।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির