,

২০ ডিসেম্বর থেকে করোনা টিকার চতুর্থ ডোজ

news-image

নিজস্ব প্রতিবেদক : ২০ ডিসেম্বর থেকে দেশে করোনাভাইরাস (কোভিড-১৯) টিকার চতুর্থ ডোজ দেওয়া শুরু হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। করোনাভাইরাসের সংক্রমণ রোধে এবার ষাটোর্ধ্ব, সম্মুখসারির যোদ্ধা, গর্ভবতী মহিলা এবং দুগ্ধদানকারী মায়েদের এ টিকা দেওয়া হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানায়, চতুর্থ ডোজ হিসেবে ফাইজারের টিকা দেওয়া হবে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. মো. শামসুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, তৃতীয় ডোজ পাওয়ার পর ৪ মাস অতিবাহিত হয়েছে এমন ব্যক্তিদের দ্বিতীয় বুস্টার বা চতুর্থ ডোজ প্রদান করা যাবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশব্যাপী সিটি করপোরেশন, জেলা, উপজেলা ও পৌরসভা পর্যায়ে অবস্থিত সব স্থায়ী কোভিড-১৯ ভ্যাকসিনেশন সেন্টারে চলমান বুথে চতুর্থ ডোজ ভ্যাকসিন প্রদান করতে হবে। এ ছাড়া টিকাকেন্দ্রের মধ্যে রয়েছে সচিবালয়, ঢাকা মেডিক্যাল কলেজে হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা মেডিক্যাল জেনারেল হাসপাতাল, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল ও সরকারি কর্মচারী হাসপাতাল।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির