বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-সিলেট মহাসড়কের করিডোর ডিএস-৬ এর নির্মাণ সড়ক উন্নয়নের কাজ পেয়েছে চীন ও বাংলাদেশের ৩ প্রতিষ্ঠান

news-image

আবুল কাশেম রুমন, সিলেট : ঢাকা-সিলেট মহাসড়কের করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পের ডব্লিউপি-৩ প্যাকেজের লট নং ডিএস-৬ এর নির্মাণ কাজ যৌথভাবে পেয়েছে চীন ও বাংলাদেশের ৩ প্রতিষ্ঠান। এতে সরকারের মোট খরচ হবে এক হাজার ৮৫ কোটি ৩৪ লাখ ৭৬ হাজার ৮৩০ টাকা।বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে ভার্চ্যুয়ালি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। সভা শেষে অনুমোদিত প্রস্তাবের বিস্তারিত সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহমুদ খান।

তিনি বলেন, আজকে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২৮তম এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৩৭তম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর কর্তৃক ‘সাসেক ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন’ প্রকল্পের ডব্লিউপি-৩ প্যাকেজের লট নং ডিএস-৬-এর নির্মাণ কাজ যৌথ ভাবে পেয়েছে চীনের সিএইচএসআইইটিসি, এসএলজিসি এবং বাংলাদেশের পিডিএল। এতে মোট খরচ হবে এক হাজার ৮৫ কোটি ৩৪ লাখ ৭৬ হাজার ৮৩০ টাকা।

তিনি জানান, সভায় ‘সাসেক সড়ক সংযোগ প্রকল্প-২: এলেঙ্গা-হাটিকামরুল-রংপুর মহাসড়ক ৪- লেনে উন্নীতকরণ’ প্রকল্পের ডব্লিউপি-১০ প্যাকেজের নির্মাণ কাজের ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ২১১ কোটি ৩ লাখ ৫৪ হাজার ৮৫৩ টাকা, ডব্লিউপি-১১ প্যাকেজের ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ১৪৭ কোটি ৬৫ লাখ ৪৯ হাজার ৭৭৮ টাকা এবং ডব্লিউপি-১২ প্যাকেজের ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ১৪২ কোটি ৮৪ লাখ ৯১ হাজার ২২০ টাকা ব্যয় বৃদ্ধির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে