,

যে কাজে ফ্রিতে মিলছে বাসের টিকিট

news-image

অনলাইন ডেস্ক : অনেক দেশই জ্বালানি ও জলবায়ু সংকটে গণপরিবহন ব্যবহার করতে জনগণকে উৎসাহিত করছে। এরই ধারাবাহিকতায় রোমানিয়া সরকার দেশের জনগণকে গণপরিবহন ব্যবহারে উৎসাহিত করতে ফ্রি বাসের টিকিট দিচ্ছে। তবে এর বিনিময়ে বুথের সামনে গিয়ে একজন ব্যক্তিকে ২০ বার স্কোয়াট (উবু হওয়া) করতে হবে।

বুথ থেকে বাসের টিকিট বেরিয়ে আসার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করেছেন আলিনা বজোকিনা নামের এক নারী। সেখানে দেখা যায়, ওই নারী বুথের সামনে ২০ বার উবু হন। এরপর বুথ থেকে একটি বাসের টিকিট বেরিয়ে আসে। বুথে ক্যামেরা লাগানো আছে, যা একজন ব্যক্তি কতবার উবু হচ্ছে, তা গুণতে পারে।

ভিডিওটি গত অক্টোবরে শেয়ার করা হয়েছে। এরই মধ্যে লাখ লাখ শেয়ার হয় সেই ভিডিওটি। অনেকে ভিডিওটি নিয়ে বলছেন, এটি স্বাস্থ্যকর উদ্যোগ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, রোমানিয়ায় খেলাধুলার আয়োজক স্পোর্টস ফেস্টিভ্যাল ২০ বার উবু হওয়ার বিনিময়ে বিনামূল্যে বাসের টিকেট দেওয়ার উদ্যোগ নেয়। স্পোর্টস ফেস্টিভ্যালের ওয়েবসাইটে এই টিকেটকে ‘স্বাস্থ্য টিকেট’ বলে অভিহিত করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না