,

সাংবাদিকতা কঠিন ও বিপজ্জনক একটি পেশা: পিটার হাস

news-image

নিজস্ব প্রতিবেদক : মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস বলেছেন, ‘সাংবাদিকরা তাদের দেশে ঘটতে থাকা ঘটনাগুলো নিজ দেশের নাগরিকদের জানানোর মাধ্যমে গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করার ক্ষেত্রে প্রতিদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই ভূমিকা এখন আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ।’

আজ বুধবার সন্ধ্যায় ঢাকায় কূটনৈতিক সংবাদদাতাদের সংগঠন ডিকাবের জন্য আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মার্কিন রাষ্ট্রদূত এ সংবর্ধনা আয়োজন করেন। সেখানে তিনি কূটনৈতিক প্রতিবেদকদের কাজের প্রশংসা করেন।

ডিকাব সদস্যদের উদ্দেশ্যে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘আপনাদের পেশাটি মহৎ এবং গোটা বিশ্বে, ক্রমবর্ধমানভাবে, এটি একটি কঠিন ও বিপজ্জনক পেশা। ’

অনুষ্ঠানে অন্য বিদেশি মিশনের কূটনীতিকরা উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির