,

বিশ্বকাপ স্টেডিয়ামের ৮ তলা থেকে পড়ে নিরাপত্তা কর্মীর মৃত্যু

news-image

স্পোর্টস ডেস্ক : কয়েকজন সাংবাদিকের পর কাতার বিশ্বকাপে এবার মারা গেলেন এক নিরাপত্তা কর্মীর। মৃত সেই ব্যক্তির পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, আসরের অন্যতম ভেন্যু লুসাইল স্টেডিয়ামে দায়িত্ব পালনের সময় আট তলা থেকে পড়েন তিনি।

বুধবার বিশ্বকাপ আয়োজক কর্তৃপক্ষ ‘সুপ্রিম কমিটি ফর ডেলিভারি অ্যান্ড লেগ্যাসি’ জানায়, মঙ্গলবার জন এনজাও কিবুয়ে নামের ওই নিরাপত্তা কর্মী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সিএনএন জানায়, ২৪ বছর বয়সী কিবুয়ে কেনিয়ার নাগরিক।

এক বিবৃতিতে বলা হয়, গত শনিবার দুর্ঘটনাটি ঘটেছিল। যেখানে মেডিকেল টিম তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে তাকে জরুরি চিকিৎসা দেয়।

পরে অ্যাম্বুলেন্সে করে হামাদ মেডিকেল হাসপাতালে নেওয়ার পর ওই ব্যক্তিকে ইনটেনসিভ কেয়ারে রাখা হয়।‘আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, তিন দিন ইনটেনসিভ কেয়ার ইউনিটে থাকার পর, মেডিকেল টিমের প্রচেষ্টা সত্ত্বেও, ১৩ ডিসেম্বর মঙ্গলবার তিনি হাসপাতালে মারা যান।’

দুর্ঘটনাটি ‘জরুরি ও গুরুতর’জানিয়ে তদন্ত শুরু করা হচ্ছে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।

এর আগে চলমান বিশ্বকাপেই খালিদ-আল-মিসলাম, রজার পিয়ার্স ও গ্রান্ট ওয়াল নামের তিনজন সাংবাদিকের মৃত্যু হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির

দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলের ৪ বছরের কারাদণ্ড

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত চায় জামায়াত

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত ২৮

প্রতিটি স্তরে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা