,

ধানমন্ডিতে পুলিশ বক্সে ঢুকে গেল কাভার্ডভ্যান, নিহত ৩

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ধানমন্ডিতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ডভ্যান রাসেল স্কয়ার সংলগ্ন ট্রাফিক বক্সের ভেতর ঢুকে পড়ার ঘটনায় তিনজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিরপুরের দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে ট্রাফিক পুলিশ বক্সে ধাক্কা দিয়ে ফুটপথের ওপরে উঠে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। এ ঘটনায় আহত হন আরও দুজন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও একজন।

কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কাভার্ডভ্যান চাপায় ঘটনাস্থলেই দুজন মারা যান। তাদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, পুলিশ কাভার্ডভ্যানটি জব্দ ও এর চালককে আটক করেছে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির