সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি মিলের চিনির দাম কেজিতে বাড়ল ১৩-১৮ টাকা

news-image

নিজস্ব প্রতিবেদক : এক মাসের ব্যবধানে রাষ্ট্রায়ত্ত মিলের চিনির দাম আবারও বেড়েছে। এবার প্রতি কেজি চিনিতে দাম বেড়েছে ১৩-১৮ টাকা। আজ মঙ্গলবার বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি) নতুন এ দাম নির্ধারণ করেছে। বিএসএফআইসির প্রধান বিক্রয় কর্মকর্তা মাযহার উল হক খান বিষয়টি নিশ্চিত করেছেন।

নতুন করে দাম বাড়ার পর আজ থেকে প্যাকেটজাত চিনির দাম হলো ১১২ টাকা। আর খোলা চিনির দাম হলো ১০৫ টাকা। সর্বশেষ গত ৩ নভেম্বর রাষ্ট্রায়ত্ত মিলের চিনির দাম বাড়ানো হয়। তখন প্রতি কেজি প্যাকেটজাত চিনির দাম ৮৫ টাকা থেকে বাড়িয়ে ৯৯ টাকা করা হয়। তখন খোলা চিনির দাম করা হয় ৮৭ টাকা।

বিএসএফআইসি সূত্রে জানা গেছে, বর্তমানে প্রতি কেজি আখের চিনি উৎপাদনে খরচ পড়ছে ১৬০-১৭০ টাকা। এতদিন লোকসান দিয়েই বিক্রি করে আসছিল সরকার। দাম কিছুটা বাড়িয়ে লোকসান সামান্য কমিয়ে আনার চেষ্টা করছে তারা। এ কারণে দ্বিতীয় দফা দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএসএফআইসি কর্মকর্তারা।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বাজার তদারকির প্রতিবেদন অনুযায়ী, আজ প্রতি কেজি চিনি বিক্রি হয়েছে ১১০-১১৫ টাকায়। যা এক বছর আগে ছিল ৭৫-৮০ টাকা। এক বছরের ব্যবধানে কেজিপ্রতি দাম বেড়েছে গড়ে ৪৫ শতাংশের বেশি।

 

এ জাতীয় আরও খবর

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

রামিসা হত্যায় অভিযোগ গঠন, বিচার শুরু

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর