,

২৬ মার্চের আগেই বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ: মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী ২৬ মার্চের আগেই বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। আজ বুধবার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী বলেন,‘বুদ্ধিজীবীদের তালিকা নিয়ে জাতীয় কমিটি কাজ করছে। এ পর্যন্ত ১ হাজার ৫০০ বুদ্ধিজীবীর নাম যুক্ত করেছি। নতুনভাবে আরও ১০০ আবেদন জমা পড়েছে। আশা করছি, আগামী ২৬ মার্চের আগে বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশে খুব কম পরিবার আছে যারা মুক্তিযুদ্ধে তাদের স্বজন হারায়নি। আমাদের দেশে একজন সাবেক প্রধানমন্ত্রী আছেন, যিনি বলেন যে এতো লোক মারা যায়নি। যুদ্ধে এতো হত্যাকাণ্ড হয়নি। প্রকৃত শহীদের সংখ্যা বিতর্কিত করার জন্য তিনি এসব বলছেন।’

আ ক ম মোজাম্মেল হক বলেন, ১৬ ডিসেম্বর পাকিস্তানিরা আত্মসমর্পণ করেছিল। কিন্তু তাদের দোসররা আত্মসমর্পণ করেনি। তারা এদেশে ঘাপটি মেরে আছে। তারা সব সময় দেশবিরোধী চক্রান্ত করছে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির