,

ঘন কুয়াশায় দৌলত‌দিয়া-পাটু‌রিয়া রুটে ফেরি চলাচল ব্যাহত

news-image

অনলাইন ডেস্ক : ঘন কুয়াশার কারণে দৌলত‌দিয়া-পাটু‌রিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হয়েছে। রাতে এর ফলে চার ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল।

জানা গেছে, বুধবার ভোর ৪টার দিকে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এরপর সকাল ৮টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসির) দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক মো. খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলোর অস্পষ্টতার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চার ঘণ্টা ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ সময় উভয় পাড় থেকে ছেড়ে আসা ৫টি ফেরি মাঝ নদীতে আটকা পড়ে। কুয়াশার ঘনত্ব কমে এলে বুধবার সকাল ৮টার দিকে এ নৌরুটে ফেরি চলাচল শুরু হয়।

তিনি জানান, চাপ কম থাকায় যানবাহনের তেমন সিরিয়াল পড়েনি। যা আছে সিরিয়ালে পার করা হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির