,

মেসির সামনে যেসব রেকর্ডের হাতছানি

news-image

স্পোর্টস ডেস্ক : আর মাত্র দুটি ম্যাচ জিতলেই ৩৬ বছরের আক্ষেপ ঘোচাবে আর্জেন্টিনা। সেই লক্ষ্যে কাতার বিশ্বকাপের আজ মঙ্গলবার রাতে সেমিফাইনালে ক্রোয়েশিয়ার মুখোমুখি হচ্ছেন লিওনেল মেসিরা।

তিন বিশ্বকাপে দ্বিতীয়বার ফাইনালে ওঠার সুযোগ আর্জেন্টিনার। এই ম্যাচে সবার চোখ থাকবে লিওনেল মেসির দিকে। আর্জেন্টিনার ৯ গোলে ৬টিতে অবদান অধিনায়কের। দারুণ ফর্মে থাকা ৩৫ বছর বয়সী ফরোয়ার্ডকে এই ম্যাচে চারটি রেকর্ড হাতছানি দিয়ে ডাকছে।

মেসি তিনটি বিশ্বকাপ ম্যাচে একই সঙ্গে গোল করেছেন ও করিয়েছেন। কাতারে নেদারল্যান্ডস ও মেক্সিকোর বিপক্ষে এই কীর্তি গড়েন তিনি। এর আগে ২০০৬ সালে সার্বিয়া-মন্টেনিগ্রোর বিপক্ষে ৬-০ গোলের জয়ে জাল কাঁপান এবং অ্যাসিস্ট করেন মেসি। ক্রোয়েশিয়ার বিপক্ষে গোল ও অ্যাসিস্ট করলে এই ফরোয়ার্ড প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ ইতিহাসে চারটি ভিন্ন ম্যাচে এই কীর্তি গড়বেন।

নেদারল্যান্ডসের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করে মেসি বিশ্বকাপে আর্জেন্টিনার যৌথ শীর্ষ গোলদাতা গ্যাব্রিয়েল বাতিস্তুতার পাশে নাম লেখেন। বিশ্বমঞ্চে দুজনেরই গোল ১০টি। আর একটি গোল করলেই আর্জেন্টিনার জার্সিতে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার আসনে বসবেন এলএমটেন।

বাতিস্তুতার বিশ্বকাপ রেকর্ড ছোঁয়ার আগে মেসি ছাড়িয়ে যান আর্জেন্টিনা আইকন ডিয়েগো ম্যারাডোনাকে, যিনি আন্তর্জাতিক শীর্ষ প্রতিযোগিতায় ২১ ম্যাচ খেলে ৮ গোল ও ৮ অ্যাসিস্ট করেছেন। বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ অ্যাসিস্ট করা আর্জেন্টাইন ফুটবলার ম্যারাডোনা। কিন্তু মঙ্গলবার অন্তত এক গোল সতীর্থকে দিয়ে করালে বিশ্বজয়ী অধিনায়ককে ছোঁবেন মেসি।

এরই মধ্যে বিশ্বকাপে অ্যাসিস্টের দুটি রেকর্ড ভেঙেছেন মেসি। মেক্সিকোর বিপক্ষে এনজো ফার্নান্দেজকে গোল বানিয়ে দেন তিনি, তাতে প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ ইতিহাসে পাঁচটি আসরে অন্তত একটি অ্যাসিস্টের রেকর্ড গড়েন মেসি। এছাড়া নেদারল্যান্ডসের বিপক্ষে মলিনাকে দিয়ে গোল করিয়ে প্রথম খেলোয়াড় হিসেবে নকআউট রাউন্ডে পাঁচটি অ্যাসিস্টের মালিক হন মেসি, ছাড়িয়ে যান ব্রাজিল আইকন পেলেকে (৫)।

চতুর্থ আরেকটি রেকর্ড ক্রোয়েশিয়ার বিপক্ষে মেসি গড়তে পারেন। পাঁচটি বিশ্বকাপে ২৪টি ম্যাচ খেলেছেন তিনি। মঙ্গলবার মাঠে নামলেই বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডে সাবেক জার্মান মিডফিল্ডার লোথার ম্যাথাউসের পাশে বসবেন মেসি। আর যদি ফাইনালে ওঠেন, তাহলে এই রেকর্ড একার করে নিবেন ২০০৬ সালে প্রথম বিশ্বকাপ খেলা এই ফরোয়ার্ড।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯