,

মেসির জন্য প্রতি ম্যাচে ৩০০ জার্সি তৈরি হয় যে কারণে

news-image

স্পোর্টস ডেস্ক : ম্যাচপ্রতি একজন খেলোয়াড়ের জন্য তৈরি করা হয় তিনটি জার্সি। প্রথম ও দ্বিতীয়ার্ধের জন্য একটি করে। আর ব্যাকআপ হিসেবে রাখা হয় একটি। কিন্তু অবাক করার বিষয় প্রতি ম্যাচের আগে লিওনেল মেসির জন্য তৈরি করা হয় ৩০০ জার্সি।

দেশের হয়ে মেসি যখন মাঠে নামেন, তখন আনন্দ-উচ্ছ্বাসের কমতি থাকে না সতীর্থ থেকে শুরু করে কোচিং স্টাফদের। মেসিসহ তার ১০ নম্বর জার্সিটিও বেশ পছন্দ ভক্তদের। আর তাই প্রতিটি আন্তর্জাতিক ম্যাচের আগে মেসির জন্য জার্সি তৈরি করা হয় ৩০০টি।

স্পন্সর থেকে শুরু করে টেকনিশিয়ান, স্টাফ, এমনকি খেলোয়াড়রা পর্যন্ত সংরক্ষণ করতে চান মেসির একটি জার্সি। এমএলটেনের জার্সির চাহিদা মাথায় রেখে তৈরি করা হয় এতগুলো কপি।

এমন অবাক করা তথ্য জানিয়েছেন নেদারল্যান্ডসের বিপক্ষে জয়ের নায়ক গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। এমনকি বিশ্বকাপের প্রথম দুটি ম্যাচের জন্য ৬৫০টি জার্সি তৈরি করা হয়েছিল মেসির জন্য।

আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ বলেন, ‘একদিন আমি জার্সি প্রস্তুতকারক সংস্থার কাছে জানতে চাইলাম, প্রতি ম্যাচের আগে মেসির জন্য কয়টা জার্সি বানানো হয়? তারা জানাল প্রায় ২০০ থেকে ৩০০টি। আশপাশের অনেকেই তার জার্সি নিজের কাছে রাখতে চায়। সে চাহিদা মাথায় রেখেই এতগুলো তৈরি করা হয়।’

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির