,

ডেঙ্গু আক্রান্ত ২২৪ জন হাসপাতালে

news-image

অনলাইন ডেস্ক : সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২২৪ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৮০ জনে।

চলতি বছরে ৬০ হাজার ৫২২ ডেঙ্গু রোগী সারা দেশে চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে ৩৮ হাজার ২২৩ জন রাজধানী ঢাকায় এবং ২২ হাজার ২৯৯ জন রোগী ঢাকার বাইরের রয়েছেন।

এ বছর এখন পর্যন্ত ২৬৬ জন ডেঙ্গু আক্রান্তের মৃত্যু হলো। এর মধ্যে ১৬৪ জন ঢাকা মহানগরীতে এবং ঢাকার বাইরে ১০২ জন মারা গেছেন। ২০০০ সালে দেশে ডেঙ্গু আসার পর এটাই এক বছরে সর্বোচ্চ মৃত্যু।

নভেম্বর মাসে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১৯ হাজার ৩৩৪ জন এবং এই মাসে সর্বোচ্চ ১১৩ জনের মৃত্যু হয়। অক্টোবরে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছিল ২১ হাজার ৯৩২ জন এবং মারা গেছেন ৮৬ জন।

সোমবার (১২ ডিসেম্বর) সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ২২৪ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ১১৯ জন এবং ঢাকার বাইরে ১০৫ জন।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির