,

এবার রাজের সঙ্গে বুবলীর রোমান্স

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের হাত ধরে রূপালি পর্দায় পা রাখেন শবনম বুবলী। এরপর অভিনয় করেছেন চিত্রনায়ক নিরব, আদর, সাইমন, রোশান, মাহফুজসহ বেশ ক’জন অভিনেতার বিপরীতে। অন্যদিকে ‘ন ডরাই’খ্যাত অভিনেতা শরিফুল রাজও তার অভিনয় দিয়ে জয় করে নিয়েছেন ভক্ত-দর্শকদের মন।

সম্প্রতি বিদ্যা সিনহা মিম ও রাজ অভিনীত ‘পরাণ’ আর ‘দামাল’ দারুণ প্রশংসিত হয়েছে দর্শকমহলে। সঙ্গে প্রশংসিত হয়েছে এই জুটির রোমান্সও। তবে এবার রাজ জুটি বাঁধলেন বুবলীর সঙ্গে। নির্মাতা মিশুক মনিরের ‘দেয়ালের দেশ’ সিনেমায় দেখা যাবে তাদের নয়া কেমিস্ট্রি। আর পুরো সিনেমার কাজই হচ্ছে গোপনে।

জানা গেছে, চলতি বছরের মার্চে চুপিসারে প্রথম লটের শুটিং করেন রাজ-বুবলী। গত ৫ ডিসেম্বর থেকে ঢাকায় এর শেষ অংশের শুটিং শুরু হয়। তবে গোপনীয়তা বজায় রেখে শুটিং করলেও রাজ-বুবলীর নয়া লুকের ছবি ফাঁস হয়েছে। আর তা রীতিমতো ভাইরালও হয়েছে নেটদুনিয়ায়।

ছবিতে দেখা যায়, কোঁকড়ানো চুলে রাজ, আবছা গোঁফে অনেকটাই সাদামাটা। আর চা হাতে রাজের দিকে তাকিয়ে আছেন বুবলী। রাজও তাকিয়ে আছেন বুবলীর দিকে। অন্য একটি ছবিতে দেখা গেল, চেয়ারে হেলান দিয়ে ঘুমিয়ে আছেন বুবলী। পাশে বসে আছেন রাজ।

সিনেমার প্রসঙ্গে জানতে চাইলে নির্মাতা মিশুক মনির বলেন, ‘শুটিং সেট থেকে কেউ একজন গোপনে ভিডিও করে, সেই ভিডিও প্রকাশ করে দিয়েছে। আমরা ছবিটি সম্পর্কে এখনই কিছু বলতে চাই না। ছবির কাজ বাকি আছে। সব শেষ হোক, তারপর সংবাদ সম্মেলন করে সব বলব।’

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না