,

বিশ্বকাপে রেফারিদের অত্যাধুনিক ঘড়িতে কী আছে

news-image

স্পোর্টস ডেস্ক : ফুটবল ম্যাচে রেফারিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র হলো হাতের ঘড়ি। আগেরকার দিনে ফুটবল খেলায় রেফারিদের ঘড়ি পরতে হতো শুধু সময় দেখার জন্য। তবে কালক্রমে এখন সেই ঘড়ির কাজ অনেক বদলে গেছে। প্রযুক্তিগতভাবে অনেকটাই উন্নত হয়ে উঠেছে রেফারিদের ঘড়ি। লাল ও হলুদ কার্ড যেমন মনে করে পকেটে নিতে হয়, ঠিক তেমনি খেলা চলাকালীন হাতে ঘড়ি পরা রেফারিদের জন্য অবশ্যই কর্তব্য।

কাতার বিশ্বকাপে সেই ঘড়িতেও ব্যবহার হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি। খেলা সংক্রান্ত যাবতীয় তথ্য রেফারি পেতে পারেন এই ঘড়িতে। এবারের বিশ্বকাপে মোট ১২৯ জন অফিশিয়াল ম্যাচ পরিচালনা করছেন। এর মধ্যে ৩৬ জন রেফারি, ৬৯ জন সহকারী রেফারি এবং ২৪ জন ভিডিও অ্যাসিসটেন্ট রেফারি । যার মধ্যে রয়েছেন ৬ জন নারী রেফারিও। কাতার বিশ্বকাপে প্রত্যেক রেফারিকেই দেওয়া হয়েছে এক বিশেষ ধরনের ঘড়ি।

১৯৮০ সাল থেকে রেফারিদের ঘড়ি সরবরাহ করে আসছে সুইজারল্যান্ডের প্রতিষ্ঠান হাবলট। চলতি বিশ্বকাপেও ফিফার কাছ থেকে সেই দায়িত্ব পান তারা। বর্তমানে বাজারে যেসব স্মার্টওয়াচ পাওয়া যায়, তার থেকেও অত্যাধুনিক প্রযুক্তি যুক্ত করা হয়েছে এই ঘড়িতে। খেলা চলাকালীন সময় প্রয়োজনীয় যেসব তথ্য দরকার, সবই রেফারিরা পেয়ে যান এই ঘড়ির মাধ্যমে।

অত্যাধুনিক এই ঘড়ির দাম প্রায় সাড়ে চার লাখ টাকা। ঘড়িতে রয়েছে বিভিন্ন ধরনের চিপ, যার মধ্যে তথ্য আসতে থাকে প্রতি মূহুর্তে। বল গোল লাইন পার করলে, অফসাইড হলে বা ভিডিও অ্যাসিসটেন্ট রেফারিরা কোনো নির্দেশ দিতে চাইলে ঘড়িটি ওঠে। আর সঙ্গে সঙ্গেই সংকেত পেয়ে যান রেফারি। এছাড়া কোনো ফুটবলারের সম্পর্কে তথ্যের প্রয়োজন হলে সেই তথ্যও জানতে পারবেন এই ঘড়ির মাধ্যমে।

বিশ্বকাপে রেফারিদের জন্য তৈরি করা ঘড়ি উপহার হিসেবে দেওয়া হয়েছে ভিভিআইপি অথিতিদের। মোট এক হাজার ঘড়ি তৈরি করা হয়েছে এবার। প্রাক্তন ফুটবলার পেলে, লুইস ফিগো, মার্সেল দেসাইলি এবং ফ্রান্স তারকা কিলিয়ান এমবাপ্পে পেয়েছেন এই ঘড়ি। তবে সাধারণ মানুষের জন্য ঘড়িটি এখনো বাজারে আনা হয়নি।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না