,

ছেলের হাতে খুন অভিনেত্রী, লাশ মিলল নির্জন জঙ্গলে

news-image

বিনোদন ডেস্ক. : হিন্দি টেলিভিশনের বর্ষীয়ান অভিনেত্রী বীণা কাপুর ছেলের হাতে খুন হয়েছেন এমনই অভিযোগে তোলপাড় মুম্বাই। ইতোমধ্যেই অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। মনে করা হচ্ছে, সম্পত্তি নিয়ে বিবাদের জেরেই মাকে নৃশংসভাবে খুন করেছে ৪৩ বছরের ওই ব্যক্তি।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদন থেকে জানা গেছে, বলিউড তারকা জিতেন্দ্রর বাড়ির কাছে মুম্বাইয়ের ভিলে পারলে এলাকার অভিজাত আবাসনে থাকতেন ৭৪ বছরের এই অভিনেত্রী। গত মঙ্গলবার আবাসনের সিকিউরিটি সুপারভাইজার পুলিশকে জানান, বীণা কাপুরকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

ঘটনার তদন্তে নেমেই নাকি পুলিশ এই খুনের বিষয়ে জানতে পারে। তারপর বীণা কাপুরের ছেলে শচীন কাপুরকে গ্রেপ্তার করা হয়। অভিনেত্রীর পরিচারক ছোটু ওরফে লালুকুমার মণ্ডলকেও (২৫) এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

হিন্দি টেলিভিশনের একাধিক সিরিয়ালে অভিনয় করেছেন বীণা কাপুর। তার দুই ছেলে। বড় ছেলে বিদেশে থাকেন। ৭৪ বছরের অভিনেত্রী থাকতেন ছোট ছেলের কাছে।

শোনা গেছে, ১২ কোটি টাকার একটি জমি নিয়ে ছেলের সঙ্গে বীণা কাপুরের চূড়ান্ত ঝামেলা হয়। তার জেরেই বেসবল ব্যাট দিয়ে বৃদ্ধ মায়ের মাথায় ক্রমাগত আঘাত করতে থাকে অভিযুক্ত। ছেলের আঘাতে অভিনেত্রী মৃত্যুর কোলে ঢলে পড়েন। মৃত মায়ের দেহ বাড়ি থেকে ৯০ কিলোমিটার দূরে নিয়ে গিয়ে মাথেরানের নির্জন জঙ্গলে নিয়ে গিয়ে ফেলে আসে অভিযুক্ত।

সূত্রের খবর, পুলিশের কাছে অভিযুক্ত নিজের দোষ স্বীকার করেছে। খুব শিগগিরিই তাকে আদালতে তোলা হবে।

 

এ জাতীয় আরও খবর

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

সরকারি চাকরীজীবীরা কাজের সঙ্গে চুরিও করে: পরিবেশমন্ত্রী

হাম উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু

ইউপি নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত নয়

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার