,

ফেসবুকে ক্ষোভ ঝাড়লেন জাহারা মিতু

news-image

বিনোদন প্রতিবেদক : অশ্রু ঝরেছে রোনালদোর চোখে। গতকাল শনিবার দিবাগত রাতে শেষ চারের লড়াইয়ে মরক্কোর সঙ্গে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল পর্তুগাল। তাদের এমন বিদায়ে অনেকেই দুষছেন কোচ ফার্নান্দো সান্তোসকে। অনেকের ধারণা, অনেকটা ব্যক্তিগত জেদের বশেই তিনি রোনালদোর মতো খেলোয়াড়কে সাইড বেঞ্চে বসিয়ে রেখেছেন। যদি প্রথম থেকে রোনালদো মাঠে থাকতো তাহলে ফলাফল অন্যরকমও হতে পারতো। এমনটাই ভাবছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা জাহারা মিতু।

আর সে কারণে পর্তুগালের বিদায়ে তিনি কাঠগড়ায় দাঁড় করালেন কোচ ফার্নান্দো সান্তোসকে। এক ফেসবুক পোস্টে ক্ষোভ নিয়ে এই নায়িকা লিখেছেন, ‘ইগো মানুষের জন্য কতটা ক্ষতিকর হতে পারে তার আরেক উদাহরণ আজকের ম্যাচ। একজন কোচের কাছে দেশের চাইতে বড় তার ইগো হতে পারে? পর্তুগালকে ফুটবলের ফেভারিট হিসেবে বিশ্ব দরবারে চিনিয়েছে এই সিআরসেভেন। আমরা তো পর্তুগালের খেলার ভক্ত নই, আমরা রোনালদোর ভক্ত। অথচ রোনালদোর আজকের এই কান্না শুধু বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার কান্না নয়, এই কান্নায় ছিল অপমান।’

সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের কথা টেনে এই অভিনেত্রী বলেন, ‘যদি দেশের দরকার না হতো, হয়তো রোনালদো সাইড বেঞ্চে বসে না থেকে সেদিনই দল থেকে বের হয়ে যেত।’

রোনালদোর প্রতি ভালোবাসা জানিয়ে মিতু আরও বলেন, ‘কখন, কোথায় রাগের বশে আমরা নিজেদের কত বড় ক্ষতি করি নিজেরাই আসলে বুঝতে পারি না। তুমি সেরাই থাকবে রোনালদো। আমরা তোমাকেই ভালোবাসব।’

উল্লেখ্য, সম্প্রতি জাহারা মিতু শেষ করেছেন ‘আগুন’ সিনেমার শুটিং। এতে তার বিপরীতে আছেন চিত্রনায়ক শাকিব খান। পাশাপাশি সম্প্রতি এই নায়িকার সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা ‘জয় বাংলা’র ট্রেলার প্রকাশ হয়েছে। গুণী অভিনেতা ও নির্মাতা কাজী হায়াতের পরিচালনায় এতে তার বিপরীতে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী।

 

এ জাতীয় আরও খবর

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

সরকারি চাকরীজীবীরা কাজের সঙ্গে চুরিও করে: পরিবেশমন্ত্রী

হাম উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু

ইউপি নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত নয়

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার