,

সাভারে ফাঁকা সড়কে পথে পথে তল্লাশি

news-image

সাভার প্রতিনিধি : ঢাকায় বিএনপির বিভাগীয় সমাবেশ ও সাভারে আওয়ামী লীগের শান্তির জনসভাকে ঘিরে রাজধানীর প্রবেশ মুখগুলোতে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সাভারে কঠোর নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এরই অংশ হিসেবে সড়ক-মহাসড়কের মোড়ে মোড়ে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।

তবে ঢাকায় বিএনপির ডাকা সমাবেশকে ঘিরে রাজধানীর প্রবেশ মুখগুলোতে পুলিশের চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান পরিচালনা করায় সড়কে গণপরিবহনের উপস্থিতি কম দেখা গেছে।

জরুরি প্রয়োজন ছাড়া কেউই ঘরের বাইরে বের হচ্ছে না এবং পুলিশি ঝামেলার আশঙ্কায় সড়কে দূরপাল্লার কোনো গণপরিবহনের দেখা মেলেনি।

সরেজমিনে শনিবার সকাল থেকে ঢাকা-আরিচা মহাসড়ক, নবীনগর-চন্দ্রা ও বাইপাইল-আব্দুল্লাহপুর সড়ক ঘুরে দেখা গেছে, ফাঁকা সড়কের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

মাঝে মধ্যে আসা কোনো পরিবহনকে সন্দেহজনক মনে হলেই থামিয়ে তল্লাশি চালানো হচ্ছে। এ সময় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রশ্নের সন্তোষজনক জবাব দিতে না পারলে অনেক যাত্রীকেই উল্টো পথে ঘুরিয়ে দিতে দেখা গেছে।

সড়কগুলোতে দূরপাল্লার কোনো গণপরিবহনের দেখা না মিললেও মাঝে মধ্যে স্থানীয় ছোট ছোট পরিবহন চলতে দেখা গেছে।

এ ছাড়া রিকশা, মোটরসাইকেল ও ব্যক্তিগত পরিবহনের সংখ্যা তুলনামূলক কম। সাভারের বাইপাইল ত্রিমোড়, নবীনগর, নরসিংহপুর, সরকার মার্কেট ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সামনেসহ বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।

সড়কের পরিস্থিতি সম্পর্কে সাভার হাইওয়ে পুলিশের ওসি আজিজুল হক বলেন, আমাদের চেকপোস্টের কার্যক্রম চলমান রয়েছে। সকাল থেকে সড়কে তেমন গণপরিবহন না থাকলেও ফাঁকা সড়কে অল্পসংখ্যক গাড়ি চলাচল করতে দেখা গেছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা সড়কে আছি।

নিরাপত্তার বিষয়ে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম বলেন, বিএনপি এবং আওয়ামী লীগের সমাবেশের পাশাপাশি বিজয়ের মাসে নাশকতার আশঙ্কায় সাভারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এসব কারণে সাভার-আশুলিয়ায় দায়িত্বরত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি অতিরিক্ত আরও পাঁচ শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে।

শনিবার রেডিও কলোনিতে আওয়ামী লীগের মহাসমাবেশকে ঘিরেও বাড়তি নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। পাশাপাশি মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে।

আওয়ামী লীগের সম্মেলন ও ১৬ ডিসেম্বরকে ঘিরে যে কোনো অপতৎপরতা রুখে দিকে এই কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না