,

কিষাণের ডাবলের পর কোহলির সেঞ্চুরিতে ভারত ৪০৯

news-image

অনলাইন ডেস্ক : ঈশান কিষাণের রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরির সঙ্গে হাসল বিরাট কোহলির ব্যাট। আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির সংখ্যায় ভারতের সাবেক অধিনায়ক ছাড়িয়ে গেলেন রিকি পন্টিংকে। এই দুইয়ের ব্যাটে চড়ে বাংলাদেশকে পাহাড় লক্ষ্য ছোড়ে দিল ভারত।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শনিবার তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে লড়ছে বাংলাদেশ ও ভারত। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে সফরকারীরা ৮ উইকেটে ৪০৯ রানের পুঁজি গড়েছে।

ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে এটি সর্বোচ্চ সংগ্রহ ভারতের। সবমিলিয়ে এটি তাদের চতুর্থ সর্বোচ্চ সংগ্রহ।

কিষাণ ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরিকে রূপ দেন ডাবলে। একই সঙ্গে গড়েন দ্রুততম ডাবল সেঞ্চুরির কীর্তি (১২৬ বলে)। শেষ পর্যন্ত ১৩১ বলে ২১০ রানে থামেন তিনি। ২৪টি চারের সঙ্গে হাঁকান ১০ ছক্কা।

বিরাট কোহলি ৯১ বলে ১১৩ রানের ইনিংস খেলেন ১১ চার ও ২ ছক্কায়। ব্যাক্তিগত মাইলস্টোন গড়েছেন তিনিও। আন্তর্জাতিক সেঞ্চুরির সংখ্যায় অস্ট্রেলিয়ার রিকি পন্টিংয়ে ছাড়িয়ে গেছেন।

পন্টিংয়ের আন্তর্জাতিক সেঞ্চুরি ৭১টি। কোহলি এদিন পেলেন ৭২তম আন্তর্জাতিক সেঞ্চুরি। কোহলির সামনে এখন কেবলই শচীন টেন্ডুলকার। ১০০ সেঞ্চুরি নিয়ে যিনি সবার ওপরে।

ভারত দলীয় ১৫ রানেই শিখর ধাওয়ানের উইকেট হারায়। ৩ রান করে মেহেদী হাসান মিরাজের শিকার হন ধাওয়ান। এরপর কোহলিকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটে ১৯০ বলে ২৯০ রান যোগ করেন কিষাণ। বাংলাদেশের বিপক্ষে যে কোনো উইকেট জুটিতে যা সর্বোচ্চ।

কিষাণ ৩৬তম ওভারের পঞ্চম বলে তাসকিন আহমেদের শিকার হয়ে ফিরেন। এরপর কোহলি এগিয়ে নেন দলকে। ২০১৯ সালের পর এই প্রথম শতক হাঁকালেন তিনি।

৪২তম ওভারে সাকিব আল হাসানের শিকার হয়ে ফেরেন কোহলি। পরে ওয়াসিংটন সুন্দর ২৭ বলে ৩৭ ও অক্ষর প্যাটেল ১৭ বলে ২০ রানের ইনিংস উপহার দেন।

শেষ ১০ ওভারে ভারত কোহলিসহ মোট চার উইকেট হারায়। বাংলাদেশের পক্ষে তাসকিন, সাকিব ও ইবাদত সর্বাধিক ২টি করে উইকেট নিয়েছেন।

প্রথম দুই ম্যাচ জিতে এরই মধ্যে সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিকরা। সিরিজটি আইসিসি সুপার লিগের অংশ না হওয়ায় এই ম্যাচটি শুধুই আনুষ্ঠানিকতার। তবে বাংলাদেশ চায় প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করতে। ভারতের লক্ষ্য অন্তত একটি জয় তুলে নিয়ে লজ্জা এড়ানো। পাহাড় লক্ষ্য গড়ে সফরকারী দলের ব্যাটাররা নিজেদের কাজ করে রাখলেন বলতে হবে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯